back to top

রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক সৈয়দা রা‌জিয়া মোস্তফা’র পৈত্রিক বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

kbctgbd
১৮ মে ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সৈয়দা রা‌জিয়া মোস্তফা’র পৈত্রিক বাড়ি ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের একমাত্র বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে মাত্র ১৫ মিটিটে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকাল ৪.৪০ মিনিটের সময় বসতঘরের ভিতরে থাকা সকল ধরণের প্রয়োজনীয় আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে খবর শুনে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রামে আসেন।

এদিকে ঘটনার পরদিন ১৭ মে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সৈয়দা রাজিয়া মোস্তফা।

এ ব্যাপারে সৈয়দা রাজিয়া মোস্তফা বলেন-আমাদের গ্রামের বাড়িতে তেমন কেউ থাকেনা। একজন কেয়ার টেকার দেখভাল করতো। সেও ঘটনার সময় পুড়ে মারা গেছে। আমরা মাঝেমধ্যে বাড়িতে আসি। আমরা ১০ভাই বোনের মাঝে ৭জন বেঁচে আছি আমাদের পুরো বসত ঘরটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ২-৩ কোটি টাকাত ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ পরিবার এবং দেশের শৃঙ্খলার প্রতি বিশ্বাসী। আওয়ামী লীগ করে কখনো কোন জায়গায় ২টাকার দূর্নীতি করিনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করি। মাননীয় মন্ত্রীসহ যারা আমার এ দু:সময়ে শান্তনা দিচ্ছেন তাদের প্রতি আমার পরিবার কৃতজ্ঞ।

এ ঘটনায় নিহত কেয়ার টেকার আলি হোসেন (৪৫) আগুন থেকে বাঁচতে ২য় তলা থেকে লাফ দিলে নিচে অগ্নিশিখায় পুড়ে ঘটনাস্থলে মারা যান। কেয়ার টেকার আলি হোসেনের বাড়ি মুন্সিগঞ্জেরর রানীগাঁও ইউনিয়নের বারহাট্ট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সে ওই ভবনের ২য় তলায় শুয়েছিলেন। পড়ে তিনি আগুন দেখে প্রাণ বাঁচাতে সেখান থেকে নিচে লাফ দিলে আগুনের মধ্যে পড়ে দগ্ধ হয়ে সেখানেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম গিয়ে কাজ করে। তবে ঘরের অনেক অংশ পূরে ভেঙে পড়েছে এবং সকল আসবাবপত্র প্রায় পূড়ে ছাই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।

সৈয়দা রা‌জিয়া মোস্তফা রাজনৈতিক সংক্ষিপ্ত পরিচিতি কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক ও বিগত কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, ধানমন্ডি থানা ম‌হিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামের রাজপথের কান্ডারী ও শেখ রাসেল মেমোরিয়াল জাতীয় সমাজ কল্যাণ সংস্থা’র চেয়ারম্যান হিসেবে সারা বাংলাদেশে গরীব অসহায়দের জন্য কাজ করে যাচ্ছেন।মুক্তিযুদ্ধ পরিবার হিসেবে সৈয়দা রাজিয়া মোস্তফা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কোটি টাকায় বিক্রি হলো জিমিনের ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি...

ভোজিনহার জন্য রাতারাতি বদলে গেল লিগের নিয়ম!

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে...

এক লাফে বাড়ল স্বর্ণের মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয়...

চালু হচ্ছে বহু সুবিধার ‘প্রবাসী কার্ড’

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের আরও উৎসাহিত করতে...

মেট্রোস্টেশনের ময়লার ঝুড়িতে মিলল ‘বোমাসদৃশ’ বস্তু

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি ময়লার...

সর্বশেষ