খন্দকার মহিবুল হক,(কুমিল্লা)জেলা প্রতিনিধিঃ
রবিবার ১২মে, ২০২৪ এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশিত হয়েছে। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮০ হাজার ৬৯৩ জন এক্সার মধ্যে পাস করেছে ১ লাখ ৪২ হাজার ৮১ জন।
কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, নোয়াখালীসহ মোট ৬টি জেলা নিয়ে গঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের এ বছর পাশের হার ৭৯.২% এবং অকৃতকার্য হয়েছে ২০.৮%।এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৬৬ এবং মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৪।
পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্টের শিট ডাউনলোড করতে পারবে। এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে SSC Board name (প্রথম তিন অক্ষর) Roll Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2024 Send to 16222।
এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআই আইএন মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবে।


