জহির সিকদার, আশুগঞ্জ প্রতিনিধিঃ
আশুগঞ্জ চরসোনারামপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে আশুগঞ্জ চরসোনারামপুর একাদশের উদ্যোগে আয়োজিত স্থানীয় চরসোনারামপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু।
বিশিষ্ট ব্যবসায়ী আফসার নিয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি টাইমস নিউজের জেলা প্রতিনিধি জহির সিকদার, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি বাবুল সিকদার,মাই টিভির আশুগঞ্জ প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌতিক, সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ হেলাল খান,সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার মির্জা আব্বাস,বিশিষ্ট ব্যবসায়ী শীতল বর্মন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নিরোদ চন্দ্র দাস,মোঃ জারু মিয়া,বরদ চন্দ্র দাস,মোঃ তাহের মিয়া,তপন চন্দ্র দাস,মোঃ আমির হোসেন,দীলিপ দাস সমর,অর্জুন সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে সওদাগর পাড়া বনাম লোকনাথ পাড়া অংশগ্রহণ করেন। খেলায় সওদাগর পাড়া দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন বাদশা এবং লোকনাথ পাড়া দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন কাজল। নির্ধারিত সময়ে উভয় দলই একটি করে গোল করলে খেলা ট্রাইব্রেকারে গড়াই। ট্রাইব্রেকারে সওদাগর পাড়া ৪-২ গোলে বিজয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন সোহেল রানা। ধারা ভাষ্যকারের দায়িত্বে ছিলেন মোঃ শামীম। খেলাটি অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ফুটবল ম্যাচের সার্বিক দায়িত্বে ও পরিচালনায় ছিলেন আমির হোসেন।


