মোঃ সোহেল: কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকার হারবাং ছড়াখালের উপরে ভয়াবহ উপর থেকে বৃষ্টির পানি আসায় বাঁশের সাঁকো ভেঙে যাওয়াই সেই খালের ওপর ৬০ ফুট কাঠের সাঁকো নির্মাণ করার উদ্যোগ নিয়েছে ইউপি চেয়ারম্যান। স্থানীয় জনগোষ্ঠীর অসুবিধার কথা চিন্তা করে নিজস্ব তহবিল থেকে ওই সাঁকোটি নির্মাণ করার উদ্যোগ নিলেন ১নং হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ।
খোঁজ নিয়ে জানা গেছে, অতিরিক্ত বৃষ্টির পানি উপর থেকে নেমে আসায় খালের ওপর থাকা বাঁশের সাঁকো ভেঙ্গে যায়। সাবানঘাটা, করমুহুরীপাড়া সহ কয়েকটি গ্রামের মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়। এই খালের কারণে মানুষের যোগাযোগ ব্যবস্থায় ধস নেমে ফসল উৎপাদন ব্যাহত হওয়াসহ বিভিন্ন সবজি ও কৃষিপণ্যগুলো বাজারজাত করা নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ নিয়ে এলাকার কয়েকজন যুবক ও মুরুব্বি সদস্য হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ কাছে যান এবং ওই খালের ওপর একটি সাঁকো নির্মাণ করে দেওয়ার দাবি জানান। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে হারবাং ইউপি চেয়ারম্যান ওই খালের ওপর একটি সাঁকো নির্মাণের উদ্যোগ নেন এবং আগামীকাল থেকে তার নিজস্ব অর্থায়নে কাঠের সাঁকোটি নির্মাণ কাজ শুরু করবেন। মো. আবদুল খালেক জানান, এলাকাবাসীর সমস্যার কথা চিন্তা করে আমরা এলাকা থেকে কয়েকজন মিলে চেয়ারম্যানের কাছে সাঁকো নির্মাণের দাবি জানালে তিনি দ্রুত সাঁকোটি নির্মাণ করে দিচ্ছেন।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ জানান, এই খালের কারণে মানুষের চলাচলে খুবই অসুবিধায় পড়তে হয়েছে। তাই স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতে সাঁকোটি নির্মাণ করা হচ্ছে।


