back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫ কোটি টাকার রাস্তা: আড়াই বছরেও শেষ হয়নি ৫ কিলোমিটার সড়ক সংস্কার

kbctgbd
৭ মে ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয় মহেশখালী উপজেলার মাতারবাড়ি সংযোগ সড়কের সংস্কার কাজ। এরপর এলজিইডির গাফিলতি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে কেটে গেছে আড়াই বছর। তবুও শেষ হয়নি উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী চিতাখোলা রাস্তার মাথা হতে মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের সংস্কার কাজ। কবে শেষ হবে তার নিশ্চয়তা দিতে পারছে না সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, ২০২১ সালের সেপ্টেম্বরে ৫ কিলোমিটার দীর্ঘ মাতারবাড়ি সংযোগ সড়কে সংস্কারের কাজ শুরু হয়। ৬টি ব্রিজ, সড়কের দুপাশে গাইড ওয়াল নির্মাণ, মাটি ভরাটসহ রাস্তা সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়নে কাজটি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে। এর মধ্যে একটি কক্সবাজারের ঠিকাদারি প্রতিষ্ঠান আসাদ এন্টারপ্রাইজ ও অপরটি চট্টগ্রামের রাউজানের নূর এন্টারপ্রাইজ।

চালিয়াতলীর বাসিন্দা সিএনজি অটোরিকশাচালক শওকত আলম বলেন, চালিয়াতলী টু রাজঘাট সড়কে আমি সিএনজি চালাই। এই সড়কে এখন এত বেশি খানাখন্দ যে ঝুঁকি নিয়েই চলাচল করি। তিনি আরও বলেন, সড়কটি ভরাটের জন্য রাস্তার পাশ থেকে এক্সকাভেটর দিয়ে মাটি নিচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে বর্ষা মৌসুমের জোয়ারের কারণে সড়কের গাইড ওয়াল ভেঙে যাওয়ার সম্ভবনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১১ নভেম্বর মাতারবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা উপলক্ষে তড়িঘড়ি সংস্কার করা হয়েছিল কাঁচা সড়কটি। কিন্তু সংস্কারের মাস না যেতেই সড়কে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ ও গর্ত।

স্থানীয়রা জানায়, টেন্ডার হওয়ার দীর্ঘদিন পর সড়কের নির্মাণ কাজ শুরু হয়। এরপরেও খুবই ধীরগতিতে কাজ করছে ঠিকাদাররা। বেশ কয়েকবার তাগাদা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা এলজিইডির টনক নড়েনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের ৫৫ দেশের!

ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপকে ঘিরে নতুন করে বড় ধরনের...

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

সর্বশেষ