back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন 

kbctgbd
১ মে ২০২৪ ৫:২৩ পূর্বাহ্ণ

ঈদগাঁও,স্টাফ রিপোর্টারঃ

নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে তিনজন প্রার্থী এবার সরে দাঁড়িয়েছেন।

জানা যায়, ৩০শে এপ্রিল উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে আবেদনের মাধ্যমে চেয়ারম্যান পদপ্রার্থী থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমরল হাসান রাশেদ। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দিলেন। তিনি লিখেন,ঈদগাঁও উপজেলাকে ঢেলে সাজানোর স্বপ্ন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। পারিবারিক সিদ্ধান্ত,রাজনৈতিক কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার অক্ষমতা আপনারা ক্ষমা করবেন।ইনশাআল্লাহ, আমি আপনাদের পাশে আছি,ছিলাম এবং থাকব সারাজীবন।

অন্যদিকে সাংবাদিক সম্মেলন করে উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন জেলা বিএনপি সহসভাপতি এম মমতাজুল ইসলাম। তিনি বলেন,ঈদগাঁও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন দাখিল করেছিলেন। কিন্তু তাঁরই আদর্শের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির গৃহীত সিদ্ধান্ত হচ্ছে কোন প্রকার নির্বাচনে দলীয় কোন নেতাকর্মী অংশ গ্রহণ করতে পারবে না। উক্ত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাবেক সাংসদ লুৎফর রহমান কাজলের পরামর্শক্রমে তিনি ঈদগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুরূপভাবে নতুন উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা আজিজুল হক রুবেল ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার আদর্শের রাজনৈতিক দলের প্রতি সম্মান জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার পূর্বক সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ৩০ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ হবে ২১ মে।

চেয়ারম্যান পদে যারা রয়েছেন তারা হলেন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব,প্রবাসী আওয়ামী লীগ নেতা সামশুল আলম,শ্রমিকনেতা সেলিম আকবর সাংস্কৃতিক কর্মী কুতুব উদ্দিন চৌধুরী,নুরুল কবির। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার, মমতাজ উদ্দিন আহমেদ ও বোরহান মাহমুদ। নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদে প্রথম চেয়ারম্যান কে হচ্ছেন এমনি প্রশ্নে ঘুরপাক খাচ্ছেন সচেতন ভোটারদের মাঝে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

সর্বশেষ