মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর পৌরশহরের ডাকপাড়া চৌরাস্তা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টীম। ২৯ এপ্রিল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া নগরের মো. মানিক মিয়া ও মোছা. আকলিমা ভুইয়ার ছেলে মো. অনিক হাসান (২২) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদী গ্রামে মো. সুমন মিয়া ও মোছা. নাছিমা আক্তারের ছেলে মো. নাজমুল হাসান (২০)।
জানাগেছে- ২৯ এপ্রিল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিমের সার্বিক তত্ত¡বধানে ও উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের ডাকপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ফরিদের মুদি দোকানের সামনে থেকে সন্দেহজনকভাবে মো. অনিক হাসান ও মোঃ নাজমুল হাসানকে আটক করে। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ১০০ (একশত) বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধাকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪ (খ) ও একই আইনের ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


