back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে পদ্মা নদী থেকে মাদ্রাসার ছাত্রের মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা!  

kbctgbd
২৮ এপ্রিল ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর,মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরে মাদ্রাসা ছাত্র মো. নাঈমের (১০) ভাসমান মৃতদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করেছেন ফরিদপুর নৌ পুলিশ। নাঈম সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মৃত এলাহির ছেলে । সে আন্ধারমানিক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব বিভাগের প্রথম শ্রেণির ছাত্র ছিল। নিহতের পরিবারের দাবি, নাঈমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ দিকে, মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রের খোঁজে থানা পুলিশ বা পরিবারকে জানায়নি বলে মৃত্যু নিয়ে শুরু হয়েছে রহস্য। নাঈমের নিখোঁজের বিষয় থানায় কোনো ডায়েরি বা নাঈমের পারিবারকে জানানো হয়নি বলে নানী ও মামার দাবি । যে কারণে তার মৃত্যু নিয়ে শুরু হয়েছে ধুম্রজাল।

জানা গেছে , নাঈমের বাবা গ্রাম্য প্রাণী চিকিৎসক মোঃ এলাহী ক্যান্সার আক্রান্ত হয়ে গত ২ বছর আগে শয্যাশাই থেকে অকালেই মারা যান। এরপর স্বামীর মৃত্যুর ৬-৭ মাস পরই নাঈমের মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। তারপর থেকেই সে মানিকগঞ্জ সদর উপজেলার চর বালিরটেক এলাকায় নানার বাড়ি থেকে মামাদের তত্ত্বাবধানে আন্ধারমানিক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পড়াশোনা করছিল।

নাঈমের মামা আল আমিন জানান, তিনদিন আগে নাঈমকে মাদ্রাসায় রেখে গেছেন। মাদ্রাসা শিক্ষকরা নাঈমের নিখোঁজের বিষয়টি তাদের পরিবারকে জানায়নি। তার এক আত্মীয়ের ছেলে একই মাদ্রাসা ছাত্রের মাধ্যমে আজ সকাল ১০ টার দিকে জানতে পেরে ট্রলার ঘাটে এসে নাঈমের লাশ সনাক্ত করি।

মাদ্রাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, নাঈম নিখোঁজ হওয়ার কয়েকজন ছাত্র জানিয়েছে, জনৈক ছাত্রকে এসে তার নানী নিয়ে গেছে। তারা ভাবছে নাঈমকে নিয়ে গেছে। পরে জানতে পারেন, অন্য ছাত্রকে নিয়ে গেছে। ওই শিক্ষকের দাবি, নাঈম পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় । পরিবার বা থানায় না জানানো প্রসঙ্গে বলেন, এটা তাদের ভুল হয়েছে।

এ বিষয়ে নাঈমের চাচা মোঃ ফরিদুর রহমান বলেন, আমার ভাতিজার শরীরে আঘাতের চিহ্ন ও ঘার ভাঙ্গা পরিলক্ষিত হয়েছে। আমার ভাতিজাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর হত্যাকারীদের ফাঁসি চাই।

হরিরামপুর থানা ওসি শাহ নুর এ আলম জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের বিষয়ে মাদ্রাসা থেকে লিখিত বা মৌখিক ভাবে জানানো হয়নি। পরে লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলার বিষয় প্রক্রিয়াধীন। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ফরিদপুর নৌথানা ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে হরিরামপুর উপজেলার আন্দারমানিক ট্রলার ঘাট থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

সর্বশেষ