কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় জায়গা জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে অসহায় পরিবারের উপর হামলার করে নারীসহ ২ জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে শাহেদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২১শে এপ্রিল উপজেলার হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড মুসলিমপাড়া এলাকায়। অভিযুক্ত শাহেদুল ইসলাম একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রোসাইংগা পাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- ইয়াসিন আরফাত নিশাতের স্ত্রী ফারজানা আক্তার ববি ও মোর্শেদ আলমের ছেলে মোঃ ফরহাদ। উক্ত ঘটনায় ভুক্তভোগী ফারজানা আক্তার ববি বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহেদুল ইসলামকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় আনীত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী ফারজানা আক্তার ববি’র বাড়ির সামনের চলাচলের রাস্তায় দেখা মাত্রই পূর্বশত্রুতার আক্রোশে গতিরোধ করে শাহেদুল ইসলাম নামের অভিযুক্ত ওই ব্যক্তি। এসময় ভুক্তভোগী ফারজানা আক্তার ববি তার পথ ছেড়ে দিতে বললে অভিযুক্ত শাহেদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার উপর করে এবং পরনের কাপড়চোপড় ছিড়ে শ্লীলতাহানি করে। ওই সময় ভুক্তভোগী ববি প্রতিবাদ করার চেষ্টা করলে তার বাম হাতের বাহুতে কামড় দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং হত্যার উদ্দেশ্যে দু’ভাংগা ইট ছুড়ে মারলে তার পিটে পড়ে ফুলা ও তেতলানো জখম হয়। পরে ভুক্তভোগী ফারজানা আক্তার ববি’র শোরচিৎকারে তার ভাসুর মোঃ ফরহাদসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত শাহেদুল ইসলাম ভুক্তভোগী ববি’র ভাসুর ফরহাদকেও মাথা ফাঁটা জখমপূর্বক প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর আশপাশের লোকজন এসে ফারজানা আক্তার ববি ও ফরহাদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন। এ ঘটনার পর ভুক্তভোগী ফারজানা আক্তার ববির পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন জানা গেছে। এমতাবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
উল্লেখ্য- অভিযুক্ত শাহেদুল ইসলাম একজন মাদকাসক্ত ও ইয়াবা ব্যবসায়ী বলে জানা গেছে। তার বিরুদ্ধে জি.আর ৩৩৯/১০ (চক), জি.আর ৪৫/১৭ (চক) নং মামলাসহ আরো মামলা রয়েছে বলে জানা যায়।


