back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে বোরো ধান কাটা শুরু তাপদাহে মিলছে না কৃষি শ্রমিক

kbctgbd
২৫ এপ্রিল ২০২৪ ৯:২৪ পূর্বাহ্ণ

সাব্বির মির্জা তাড়াশ,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধান কাটার শুরুতেই বৈশাখের প্রচন্ড তাপদাহের কারণে মিলছে না কৃষি শ্রমিক। অপর দিকে হাটে-বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। প্রতিমণ ধান ১১শ’ থেকে ১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে বেজায় খুশি কৃষক।

চলতি বছর তাড়াশ উপজেলায় ২২হাজার ৫শ’ ২ হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত ওই উপজেলায় ১৫শ’ ৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ধান কাটার শুরুতেই প্রচন্ড তাপদাহের কারণে কৃষি শ্রমিকের দেখা মিলছে না। কিছু কিছু এলাকায় দ্বিগুণ মজুরী দিয়ে শ্রমিক সংগ্রহ করে ধান কাটতে দেখা গেছে।

এক্ষেত্রে প্রতি বিঘা জমির ধান কাটতে কৃষি শ্রমিককে দিতে হচ্ছে ১ হাজার থেকে ১৫শ’ টাকা। অপরদিকে হার্ভেস্টার দিয়ে ধান কাটতে প্রতি বিঘায় খরচ হচ্ছে ২ হাজার থেকে ২২শ’ টাকা। কৃষি শ্রমিক দিয়ে ধান কাটতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে কৃষককে। অপরদিকে হার্ভেস্টার দিয়ে জমির ধান দ্রুত সময়ে ঘরে তুলছেন কৃষকেরা। অর্থ ব্যয় হচ্ছে কম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট উপজেলায় মোট ২২ হাজার ৫০২ হেক্টর জমিতে ইরি-বোরো ধান লাগানো হয়েছে। ইতিমধ্যেই হাটে-বাজারে নতুন ধান বেচা-বিক্রি শুরু হয়েছে। প্রতিমণ ধান ১১শ’ থেকে ১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে বেজায় খুশি কৃষক। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার বিনসাড়া, বারুহাঁস, গুল্টা, রানীরহাটসহ বিভিন্ন হাটে নতুন ধানের আমদানী বেশি লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ধান কাটার শুরুতেই প্রচন্ড তাপদাহের কারনে শ্রমিক পাওয়া যাচ্ছে না। দুই-এক জায়গায় শ্রমিক পাওয়া গেলেও মজুরী দিতে হচ্ছে ২ গুন বেশি। তাই কৃষকেরা হার্ভেস্টার দিয়ে ঝড়-বৃষ্টির আশংকায় তড়িঘড়ি করে মাঠের ধান ঘরে তুলছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

আদালতে সোপর্দ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড...

মানব পাচারের তালিকায় শীর্ষে বাংলাদেশ

আজ (৩০ জুলাই) বিশ্ব মানব পাচারবিরোধী দিবস। এ বছরের...

রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, নিহত আরসা কমান্ডার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরাকান...

যে চরিত্র ঘিরে শুরু থেকেই তুমুল আলোচনা

বাংলাদেশের অভিজাত সমাজ, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং এক যৌনকর্মীর...

সর্বশেষ