back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জনসহ ২৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

kbctgbd
২৪ এপ্রিল ২০২৪ ৫:৫০ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৮জন প্রার্থী। এর মধ্য ক্ষমতাসীন দল আ. লীগ পন্থি ৬জন ও বিএনপি পন্থি ২ জন।

ঘোষিত তপসিল অনুযায়ী মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।

এতে চূড়ান্তভাবে সিংগাইরে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, আওয়ামী পন্থিদের মধ্যে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান(আনারস প্রতীক),উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম(কাপ পিরিচ প্রতীক)ও জার্মিত্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম(দোয়াত কলম প্রতীক)।

অপরদিকে হরিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, আওয়ামী পন্থিদের মধ্যে বর্তমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান (মোটর সাইকেল প্রতীক), বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন (দোয়াত কলম প্রতীক), বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. আজিম খাঁন (আনারস প্রতীক), আয়ারল্যান্ডের ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল ইসলাম (ঘোড়া প্রতীক) ও বিএনপি পন্থি একক প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের টানা তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার (কাপ পিরিচ)।

এছাড়াও দুই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১১ জন যার মধ্যে বিএনপি পন্থী ১জন ও নির্দলীয় চারজন প্রার্থী রয়েছে। অপরদিকে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন যার মধ্যে ১জন বিএনপি পন্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং অফিসার মো.শরিফুল ইসলাম।

উল্লেখ্য যে, সিংগাইর উপজেলায় ২ লাখ ৬৫ হাজার ৯৩ জন ও হরিরামপুর উপজেলায় ১ লাখ ৪১ হাজার ৬০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে এ দুই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

আদালতে সোপর্দ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড...

মানব পাচারের তালিকায় শীর্ষে বাংলাদেশ

আজ (৩০ জুলাই) বিশ্ব মানব পাচারবিরোধী দিবস। এ বছরের...

রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, নিহত আরসা কমান্ডার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরাকান...

যে চরিত্র ঘিরে শুরু থেকেই তুমুল আলোচনা

বাংলাদেশের অভিজাত সমাজ, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং এক যৌনকর্মীর...

সর্বশেষ