back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে সংলাপে বক্তারা ওলামা-মাশায়েখরা সমাজের দর্পণ, সমাজকে আলোর দিকনির্দেশনা দিয়ে থাকেন

kbctgbd
২০ এপ্রিল ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধিঃ

ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ার ম্যান প্রার্থীরা নির্বাচিত হলে ইসলামের শিক্ষা প্রচার ও প্রসার, ইউনিয়ন পরিষদের কর্মকান্ডে আলেম- ওলামাদের সম্পৃক্তকরণের প্রতিশ্রুতি দিয়েছেন।

তারা বলেছেন, ওলামা- মাশায়েখরা সমাজের দর্পণ। তারা সমাজকে আলোর দিকনির্দেশনা দিয়ে থাকেন। জনগণ তাদের কথা শ্রদ্ধার সাথে মেনে চলেন। জনপ্রতিনিধি পদপ্রত্যাশীরা আরো বলেন, বিজয়ী হলে তারা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী, বেতন ভাতা ও সুযোগ সুবিধা বাড়ানোর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

২০শে এপ্রিল শনিবার সকাল দশটায় ঈদগাঁওতে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা এমনি আশ্বাস দেন। ঈদগাঁও উপজেলা ইমাম সমিতি কর্তৃক ঈদগাঁও উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের সাথে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা ইমাম সমিতির সভাপতি এনামুল হক ইসলামাবাদী।

স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়ো জিত সংলাপে অতিথির বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু তালেব ও ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা। ওসি বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাঁচটি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হলে এলাকার ইমাম,মুয়াজ্জিন দের কল্যাণে কি কি অবদান রাখবেন? স্থানীয় আলেম- ওলামাদের কিভাবে সম্মানিত করবেন? সমাজের রাহবারদের ইউনিয়ন পরিষদের কর্ম কান্ডে কিভাবে সম্পৃক্ত করবেন এসব বিষয়বস্তু নিয়ে জানতে চাওয়া হয়। উপস্থিত চেয়ারম্যান প্রার্থীরা এসব জিজ্ঞাসার জবাব দেন।

এদের মধ্যে ছিলেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন, সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল কাদের, হাসান আলী, ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক সওদাগর, চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান আজাদ (লুতু) এবং ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরুল হাকিম নুকি। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান আজাদ, মাওলানা জাফর, সাংবাদিক ইমাম খাইর, সংগঠনের নেতা মাওলানা মিজানুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদ ও মাওলানা হোসাইন আহমদ।এ সংলাপে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, নিহত আরসা কমান্ডার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরাকান...

যে চরিত্র ঘিরে শুরু থেকেই তুমুল আলোচনা

বাংলাদেশের অভিজাত সমাজ, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং এক যৌনকর্মীর...

৩০ জুলাই: লাল প্রোফাইল ছবিতে সরব হয়েছিল সারাদেশ

২০২৪ সালের জুলাই আন্দোলনের ইতিহাসে ৩০ জুলাই ছিল অন্যতম...

অবসরের দুদিন আগে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ...

কান্নাভেজা বিদায়! ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার

ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সিতে ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের...

সর্বশেষ