back to top

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে তাপদাহে জনজীবন হাঁসফাঁস

kbctgbd
১৭ এপ্রিল ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

দিনের শুরুতে সূর্যোদয় থেকেই তেজোদীপ্ততা শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত তাপদাহে নাভিশ্বাস হয়ে উঠছে মৌলভীবাজারের জনজীবনে। শুধু তাই নয়, রাতেও ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছেন উপজেলার মানুষ।

বুধবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

সরেজমিনে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট রোডের সিএনজিস্ট্যান্ড, রিস্কা স্ট্যান্ড, চা বাগান এলাকা ঘুরে দেখা গেছে, গরমের মধ্যেও খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা জীবিকার সন্ধানে যার যার পেশাগত কাজে ব্যস্ত।

রিকশাচালক আলম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র একটি ট্রিপ দিয়েছি, প্রচণ্ড গরম আর রৌদ্রে যাত্রী নিয়ে দূরে কোথাও যেতে পারছি না। ঘামে পুরো শরীর ভিজে অবস্থা খারাপ, আর রোদের তাপ সহ্যের বাইরে। শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের শ্রমিক দয়াল বুনার্জি বলেন, আজকে গরম বেশি। রোদ আর গরমে বাগানে কাজ করতে সমস্যা হচ্ছে। তবুও পেটের ক্ষুধা নিবারণে কাজ করতে হচ্ছে।

টমটম চালক অলি বলেন, গরম আর রোদে গলা-বুক শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। দীর্ঘসময় ভ্যান চালাতে পারছি না।

শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, বুধবার বিকেল ৩টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটাই এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তবে সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে, শ্রীমঙ্গলেও দুয়েক দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে ও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইউটিউবে এআই-ভিডিও নিয়ে কড়াকড়ি

এআই দিয়ে কয়েক মিনিটেই ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয়...

চন্দনাইশে একা থাকা বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে একা বসবাসকারী...

জীবনের নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তের নির্দেশ

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল (জান্নাতুল ফেরদৌস পিয়া)...

দুর্গন্ধে চাঞ্চল্য, ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল...

ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত কুকুর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে...

সর্বশেষ