back to top

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী উপজেলা পরিষদ নিবাচনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

kbctgbd
১৬ এপ্রিল ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের বহুল আলোচিত পাহাড় দ্বীপ মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল গত (সোমবার) ১৫ এপ্রিল।

প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মহেশখালী উপজেলা নির্বাচন কার্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেন।

এদিকে মহেশখালী উপজেলা নির্বাচন কার্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তিনজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমেলেন্দু কিশোর পাল।

তিনি আরও জানান, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করা হচ্ছে।চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন- হাবিব উল্লাহ হাবিব, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশাহ, সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী, সমাজসেবক জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ্ আল নিশান।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে- বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, এডভোকেট শাহজাহান পারুল, যুবলীগ নেতা মিফতাহুল করিম বাবু, কৃষকলীগ নেতা আবু ছালেহ, জাহেদুল হুদা, সাইফুল কাদির, মঈন উদ্দিন তোফায়েল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা জাহাঙ্গীর, মিনুয়ারা মিনু ও মনোয়ারা বেগম।মনোনয়নপত্র যাচাই বাছাই আগামী ১৭ এপ্রিল। ২২ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার এবং ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।

উল্লেখ্য, ইভিএমের মাধ্যমে মহেশখালীতে ৮৬টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। মহেশখালীতে মোট ভোটার সংখ্যা নারী-পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন। তারমধ্যে, ১৩৭৮৯০ জন পুরুষ ভোটার এবং ১১৯৫৬৮ জন মহিলা ভোটার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইউটিউবে এআই-ভিডিও নিয়ে কড়াকড়ি

এআই দিয়ে কয়েক মিনিটেই ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয়...

চন্দনাইশে একা থাকা বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে একা বসবাসকারী...

জীবনের নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তের নির্দেশ

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল (জান্নাতুল ফেরদৌস পিয়া)...

দুর্গন্ধে চাঞ্চল্য, ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল...

ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত কুকুর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে...

সর্বশেষ