তারেক আহমেদ, বোখারী লামা বান্দরবান প্রতিনিধিঃ
জানাগেছে, ১৪ এপ্রিল রোববার দুপুর ১২টার দিকে লামা থানার এএস আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে পৌরসভার সাবেক বিলছড়ি ক্যায়াং এলাকায় ওয়ারেন্টভুক্ত সাজা প্রাপ্ত আসামী ধরতে যায় পুলিশের একটি টিম। টিমটি আসামীর কাছাকাছি পৌঁছলে ছুরি কিংবা লাঠি দিয়ে স্ব জোরে আঘাত করে পালিয়ে যায়। এতে কনস্টেবল মুজিবুর রহমানের কপালে আঘাত প্রাপ্ত হয়ে গুরতর আহত হয়। আহতকে প্রথমে লামা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।পরে উন্নত সিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে থানা সূত্রে জানাগেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম শেখ। প্রসঙ্গত: ২০০১ সালে পৌরসভা ৭ নং ওয়ার্ড মাস্টারপাড়ায় এক উপজাতি আসামী ধরতে গিয়ে, আসামীর দায়ের কোপে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছিলেন এক পুলিশ সদস্য।


