মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ
ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে দ্বীপ শিখা সমাজ কল্যান সংস্থা। বুধবার ১০ এপ্রিল জেলা শহরের মধ্যশেরীতে সংস্থাটির কার্যালয়ে উপস্থিত ৪০ জন নারী পুরুষ উপকারভোগীদের মাঝে লুঙ্গি ও শাড়ি তুলে দেন দ্বীপ শিখা সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক তাহমিনা আক্তার জলি। ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে অন্যানোদের মাঝে সমাজসেবক জাকি বিল্লাহ লুলু, রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, সাংবাদিক জাহিদুল খান সৌরভ, স্বেচ্ছাসেবক নেতা মাজহারুল ইসলামসহ প্রমূখ উপস্থিত ছিলেন।


