মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত ভাই -বোন ,আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ সকল জাতি ধর্মের , সকল শ্রেণির পেশাদার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া গ্রামে জন্মগ্রহণকারী বিশিষ্ট সমাজ সেবক ,লতারিয়া পূর্বপাড়া জামে মসজিদ ও চরশেরপুর সাতানি পাড়া ঈদগাহ মাঠের সফল সভাপতি আইসিটি অফিসার মোহাম্মদ খায়রুল বাশার (রাজু) ৷ তিনি বলেন ,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম জাহানের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। তিনি আরোও বলেন, রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার। সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। সেইসাথে সমাজের অসহায়-গরীবদের পাশে দাঁড়ানোর জন্য বৃত্তবানদের প্রতি আহ্বান জানান


