নিজস্ব প্রতিবেদকঃ
অনাথ শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সামাজিক সংগঠন দি অরা আয়োজন করেছে নরিশিং দা ইনোসেন্টস। নগরীর হালিশহর এলাকার দারুল আহকাম মাদ্রাসার এতিমখানায় শিশুদের সাথে ইফতার করে তাদের হাতে ঈদের নতুন জামা তোলে দেন তারা।
গত রবিবার (৮এপ্রিল) এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের সাবেক সহ সভাপতি আনসরুল হক মাহমুদ,সাংবাদিক ও শিশু অধিকার কর্মি শেখ আব্দুল্লাহ ইয়াসিন, ব্র্যাকের প্রটেকশন অফিসার নাহিয়ুল আলম, খালেদ মেহেদি।
এতে ইভেন্ট লিডার হিসেবে আরও ছিলেন আরাফাত রায়হান। উপস্থিত ছিলেন “দি অরা” এর সভাপতি আব্দুল হাকিম এবং সহ-সভাপতি ওমর ফারুক সাফিরসহ প্রমুখ।
ওমর ফারুক বলেন, এই এতিম শিশুগুলোর কারো বাবা নেই তো কারো মা নেই। তাদের কাছে ঈদের দিনটিও অন্যসব দিনের মতো সাধারন। তাই এই শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন জামা ও খাবারের আয়োজনের চেষ্টা করেছি আমরা। এই আয়োজনের শুরুতে ইনডোর গেমসের মধ্যে দিয়ে শিশুদের সাথে সময় ভাগাভাগি করে নেই আমাদের স্বেচ্ছাসেবকেরা। পরে প্রায় ২৮জন শিশুকে ঈদের খুশি রাঙাতে তাদের জন্য ঈদের নতুন জামা-কাপড় উপহার দেওয়া হয়।


