back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ শিবালয় অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের শত বছরের বারুনী স্নান উৎসব

kbctgbd
৭ এপ্রিল ২০২৪ ৬:৩৭ পূর্বাহ্ণ

মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তিন শত বছরের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের পুরানো বারুণীর স্নান উৎসব আজ ৬ই এপ্রিল শনিবার সকালে আরিচা যমুনা নদী ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এ স্নান উৎসবে পূণ্যার্থীদের ভিড়ে কোথাও ঠাঁই ছিল না।

এ স্নান উৎসবে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পুণ্যার্থীরা ভীর জমান এবং বারুণীর স্নান করতে এসেছেন যমুনা নদীর তীরে।এ স্নানকে কেন্দ্র করে যমুনা নদীর তীরে গড়ে উঠেছে হাজার হাজার পুণ্যার্থীদের মিলন মেলা।

বারুনীর স্নান করতে আসা জেলার দৌলতপুর উপজেলার মানদারতা গ্রামের কনিকা রানী সরকার, অঞ্জনা রানী সাহা, অর্পিতা সাহা জানান, তারা প্রায় ৬৫-৭০ বছর ধরে শিবালয় যমুনা নদীর তীরে বারুনীর স্নান করে আসছেন। প্রতি বছর বারুনীর স্নান করতে আসেন তারা। এরকম হাজার হাজার পুণ্যার্থীরা বারুনীর স্নান উৎসবে অংশগ্রহণ করতে আসেন পুণ্য লাভের আশায়।

শিবালয় বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন জানান, হিন্দু ধর্মাম্বল্বীদের ঐতিহ্যবাহী বারুণীর স্নান শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রথীন সাহা জানান, প্রতি বছরের ন্যায় এবারও বারুণীর স্নান উপলক্ষে পুণ্যার্থীরা মাঝে গঙ্গা পূজার প্রসাদ বিতরণ করা হচ্ছে।

শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল জানান, যমুনা নদীর তীরে হিন্দু ধর্মাম্বল্বীদের পুণ্যার্থীরা নির্বিঘ্নে স্নান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা মধ্যে দিয়ে এ স্নান উৎসব উৎযাপিত হচ্ছে। কোন রকম বিশৃঙ্খলার সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইউটিউবে এআই-ভিডিও নিয়ে কড়াকড়ি

এআই দিয়ে কয়েক মিনিটেই ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয়...

চন্দনাইশে একা থাকা বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে একা বসবাসকারী...

জীবনের নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তের নির্দেশ

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল (জান্নাতুল ফেরদৌস পিয়া)...

দুর্গন্ধে চাঞ্চল্য, ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল...

ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত কুকুর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে...

সর্বশেষ