back to top

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীর কোহেলিয়া নদীর উপর শকুনী নজর পড়েছে ভূমিদস্যুদের 

kbctgbd
৪ এপ্রিল ২০২৪ ১:৫২ অপরাহ্ণ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া-মাতারবাড়ি ঘেষেই কোহেলিয়া বাণিজ্যিক নদীটি নানান উন্নয়ন প্রকল্পের কবলে পড়ে এখন প্রাণহীন হয়ে পড়েছে। নদীর নাভ্যতা হারিয়ে প্রানহীন সবুজের সমারোহ প্রকৃতি যেটা উপকূলীয় রক্ষার জন্য কার্যকর, এবার ওই নদীর প্রতি শকুনী নজর পড়েছে ভূমিদস্যূদের। ইতিমধ্যে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন সহ প্যারাবন কেটে ঘের নির্মাণের কাজ শুরু করে দিয়েছে অনেকে।

জানাগেছে, উপজেলার মাতারবাড়ী দক্ষিণ রাজঘাটের স্থায়ী কিছু বাসিন্দা ও চক্র এই কোহেলীয়া নদী দখলে মরিয়া হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে জসিম উদ্দিন সহ একটি ভূমিদস্যু দল ও উত্তরে আব্বাস উদ্দিনের নেতৃত্বে চলছে কোহেলিয়া নদী দখলের পাঁয়তারা চলছে।

তবে বন পাহারায় নিয়োজিত আব্বাস উদ্দীন নামের এ ব্যক্তি দীর্ঘ দিন ধরে মাতারবাড়ী ও মগনামা বনবিভাগের লোকজনের সাথে আঁতাত করে নির্বিচারে প্যারাবন কেটে কোহেলিয়া নদী ও বেড়িবাঁধ ঝুঁকিতে ফেলছে। মহেশখালী রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী বনের জায়গা দখলে যেন চলে না যায় আপ্রাণ চেষ্টা করে গেলেও তবে এসব অবৈধ কাজ বন্ধে কোন ধরনের উদ্যোগ নেই মাতারবাড়ী ফরেষ্ট বনবিভাগ কর্মকর্তা সহ স্থানীয় কর্তৃপক্ষের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া মীর আক্তার সড়কের পশ্চিমে কোহেলিয়া নদীর পশ্চিম পাশে দিনরাত ওই চিংড়ি ঘের নির্মাণের কাজ চললেও তা জানেননা ওই স্থানীয় বিট অফিসের কেউ।

স্থানীয়রা অভিযোগ তুলে জানান, রাজঘাটের জসিম সিন্ডিকেট ও খন্দারাবিলের আব্বাস উদ্দীনের সাথে বনবিভাগের লোকজনদের সখ্যতা রয়েছে। মূলত বনবিভাগের লোকজনদের টাকার বিনিময়ে চুপ করে রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাতারবাড়ি সংলগ্ন কোহেলিয়া নদীর অপরপাড়ে মগনামা ইউনিয়ন। ওই এলাকার ছনুয়া রেঞ্জের আওতাধীন উজানটিয়া বনবিটের অধীনস্থ কোহেলিয়ার পাড় ঘেষে প্যারাবন কাটার হিড়িক চললেও বনবিভাগ সেই বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। বরং প্যারাবন কাটার জন্য তাদের সুযোগ করে দিচ্ছে। আর এতে মাতারবাড়ী নবাগত বিট কর্মকর্তা ও উজানটিয়া বিট কর্মকর্তারা জড়িত বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবুবক্কর ছিদ্দিক জানান, প্রতিবছর নানান ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এসব ঘূর্ণিঝড় থেকে প্যারাবনগুলো এখানকার মানুষদের রক্ষা করে। কিন্তু এখন নির্বিচারে সেই প্যারাবনই কাটা হচ্ছে। এবং নতুন করে চিংড়ি ঘের তৈরি হচ্ছে। আর এসব বন্ধে বনবিভাগ নিরবতার ভূমিকা পালন করছে বলে মনে হচ্ছে আমাদের।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী বলেন, নদীর চর কারো দখলে রাখার সুযোগ নাই। যদি কেউ দখলে রাখে তাদের উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে নির্দেশ দেয়া হবে। পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কান্নাভেজা বিদায়! ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার

ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সিতে ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের...

গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত...

দীর্ঘ অভিযানের পর পুলিশের জালে ‘ডেভিড ইমন’

চুল ও গোঁফ কেটে চেহারায় আনা হয়েছিল আমূল পরিবর্তন।...

টুথপেস্টের পর এবার রান্নার তেলেও মাইক্রোপ্লাস্টিক!

রাজধানী ঢাকার বাজারে বিক্রি হওয়া বোতলজাত ও খোলা সয়াবিন...

তারেক রহমানকে সারজিসের বিস্ফোরক মন্তব্য

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে...

সর্বশেষ