back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির দাম কমল, বাস ভাড়া কি কমবে?

kbctgbd
১ এপ্রিল ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

গণপরিবহনের জ্বালানি ডিজেলের দাম কমলেও আপাতত বাস ভাড়া কমার কোনো সম্ভাবনা নেই। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, বাসের ভাড়া এমনিতেই কম।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে রোববার ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়েছে সরকার। জ্বালানির নতুন এ দাম কার্যকর হবে সোমবার থেকে। নতুন দাম অনুসারে এখন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১০৬ টাকায়। বর্তমানে পণ্য দুটির দাম ১০৮ টাকা ২৫ পয়সা।

অবশ্য অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিতই রয়েছে। সে অনুসারে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা আর পেট্রোল ১২২ টাকায় বিক্রি হবে।

এর আগে ২০২১ সালের নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত তিন দফা দাম সমন্বয় হয় জ্বালানি তেলের দাম। এতে প্রতি লিটার ডিজেল–কেরোসিনের দাম বাড়ে ৪৪ টাকা বা ৬৭ শতাংশ পর্যন্ত। এর প্রেক্ষিতে ২০২২ সালের আগস্টে দুরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ৪০ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়। বর্তমানে প্রতি কিলোমিটার বাসের ভাড়া ২ টাকা ২০ পয়সা। যা আগে ছিল ১ টাকা ৮০ পয়সা।

সে সময় রাজধানীসহ সব মহানগরের জন্য ভাড়া বাড়ানো হয় কিলোমিটারে ৩৫ পয়সা। বর্তমানে প্রতি কিলোমিটার বাসে চলাচলের জন্য মহানগরবাসীকে গুনতে হয় আড়াই টাকা।

এবার জ্বালানির দাম কমার প্রেক্ষিতে বাস ভাড়া কমানোর দাবি রয়েছে। যাত্রীদের দাবি, আগেও জ্বালানির দাম কমার পর গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়নি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আগেরবার জ্বালানির দাম কমানোর পর ভাড়া যেটা কমানো হয়েছে সেটা কোনো বাসেই কার্যকর হয়নি। সামনে ঈদ, একদিকে জ্বালানির দাম কমানো হয়েছে অন্য দিকে ভাড়া নৈরাজ্য চলছে।’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, আপাতত ভাড়া কমানোর সম্ভাবনা নেই। সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, আমাদের ভাড়া এমনিতেই কম। যে সব গাড়ি তেলে চলে সেগুলোর ভাড়া কমানোর সুযোগ নেই। ডিজেলের যে রেট, এর সঙ্গে লুব্রিকেন্ট ও অন্যান্য যন্ত্রাংশের ব্যায় যোগ করে আসলে ভাড়া কমানোর সুযোগ নেই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দুর্গন্ধে চাঞ্চল্য, ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল...

ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত কুকুর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে...

দেশজুড়ে চিরুনি অভিযানে গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭...

অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে বড় পরিবর্তনের আভাস...

গান থামিয়ে বললেন ‘আমিও বাবা হয়েছি’

কনসার্টের মঞ্চে দর্শকদের জন্য ব্যতিক্রমী এক আবেগঘন মুহূর্ত উপহার...

সর্বশেষ