back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন মানিকগঞ্জ শিবালয় উপজেলার বরেণ্য সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম খান

kbctgbd
১ এপ্রিল ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জ শিবালয় উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক, সংগঠক, সাবেক ফুটবলার সাইফুল ইসলাম খান (৬২) রবিবার দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, দু’কন্যা ও এক পুত্র রেখে যান। তার বাড়ি উপজেলার ঐতিহ্যবাহী তেওতা গ্রামে।

জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘ ৪ দশকের বেশি সময় যাবৎ সাংবাদিকতা পেশায় ছিলেন। তিনি ঢাকায় জাতীয় দৈনিক প্রভাত, দৈনিক মিল্লাত, আজকের প্রত্যাশা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। মৃত্যুকালে তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া, তিনি ঐতিহ্যবাহী তেওতা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘নজরুল-প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠী’ প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছাত্রজীবন থেকেই বিভিন্ন খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান আয়োজন, অসহায় মানুষের পাশে দাড়ানো সহ নানা ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

সাইফুল খান খান ৮০দশকে একজন জনপ্রিয় ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি সুনামের সাথে ফুটবল খেলেছেন।

এই বরেণ্য সাংবাদিক সকলের কাছে সহজ-সরল ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মধ্যে অহংকার ছিল না। তিনি সব শ্রেণি-পেশার মানুষের সাথে মিশতেন।

তিনি স্থানীয়ভাবে নজরুলের নানা বিষয় নিয়ে গবেষণামূলক আলোচনা করতেন।

সোমবার সাইফুল ইসলামের নিজ গ্রাম তেওতা ঈদগাহ মাঠে সকাল ১১.০ ঘটিকায় নামাজের জানাজা শেষে জমদুয়ারা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা, শিবালয় উপজেলা প্রেসক্লাব ও শিবালয় উপজেলা সাংবাদিক সমিতিসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত কুকুর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে...

দেশজুড়ে চিরুনি অভিযানে গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭...

অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে বড় পরিবর্তনের আভাস...

গান থামিয়ে বললেন ‘আমিও বাবা হয়েছি’

কনসার্টের মঞ্চে দর্শকদের জন্য ব্যতিক্রমী এক আবেগঘন মুহূর্ত উপহার...

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে...

সর্বশেষ