তারেক আহমেদ বোখারি,লামা(বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্কেভেটর ধ্বংস করে। রবিবার (৩১ মার্চ) রাত ১১ টা দিকে সরই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন।
উপজেলা প্রশাসন জানান,গভীর রাতে পাহাড় কাটার গোপন সংবাদ পেয়ে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিতি টের পেয়ে পাহাড় খেকোরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর জব্দ করে সেটিকে ধ্বংস করে
সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন জানান, পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে স্কেভেটর ধ্বংস করা হয়েছে। পাহাড় কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।


