মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের শিবালয় আরিচা ঘাট এলাকায় কাঠপট্টিতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আর এ অগ্নিকাণ্ডে কাঠ চিড়াই করা মেসিন সমিল সহ ১৩ টি দোকান ও বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল ২৫ মার্চ (সোমবার) ভোর রাত আনমানিক ৩.০টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগন। তবে,এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনা সূত্রে জানা যায়, শিবালয় উপজেলার আরিচা ঘাট কাঠপট্টি এলাকায় ভোর রাত ৩টার সময় আগুন লাগে। আগুনে ১৩টি ফার্নিচারের দোকান এবং একটি সমিল ও একটি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘন্টারো অধিক সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। আরিচা বন্দরে অগ্নিকান্ডে ফার্নিচার, কাঠ, লোহা-লক্কর, হার্ডওয়্যারের মালামাল, রং, বসত-বাড়ী পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, আগুন লাগার সাথে সাথে পুরো কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
ফার্নিচার ব্যবসায়ী কার্তিকের ফার্নিচারের কারখানার শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ব্যবসায়ীরা ধারনা করছে। ঘটনাস্থল পরিদর্শন করেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো: বেলাল হোসেন, শিবালয় থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার। শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর ন্যায় বিচার চেয়েছেন।
ক্ষতিগ্রস্ত শচিন সূত্রধর বলেন, ভোর রাতে পোড়া গন্ধ পেয়ে বাড়ির সবাইকে ডেকে জাগাই। ঘর থেকে বের হওয়া মাত্রই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। পড়নের কাপড় ছাড়া সবই পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।
কাঠ চিড়াই করা সমিল মালিক মতিয়ার জানান, সমিল সহ নকশা মেশিন ও ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে ওঠার মতো সামর্থ আমাদের নেই। অমরা সর্বশান্ত ও নিঃস্ব হয়ে গেছি।
বন্দরের ব্যবসায়ীরা জানান, কাঠপট্টিতে ঘন-ঘন কারখানা ও কাঠের গুড়ি থাকায় আগুন লাগার সাথে-সাথেই আগুন সমস্ত কাঠপট্টিতে ছড়িয়ে পড়ে। এখানে সূড় গলি থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে পানির সংকট এবং অগ্নিনির্বাপক কোন ব্যবস্থা না থাকায় ক্ষয়-ক্ষতির পরিমান বেশি হয়েছে।
শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন জানান, ভয়াবহ এ অগ্নিকান্ডে অনেক ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন। সংসার চালানো দায় হবে।
শিবালয় ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শক মোঃনাদির হোসেন জানান, আরিচা ঘাট বন্দরে কাঠপট্টি অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ব্যপারে তদন্ত চলছে।


