back to top

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অবিশ্বাস্য ফ্রি-কিকে মেসির নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ

অবিশ্বাস্য এক কোণ থেকে ফ্রি-কিক নিয়ে আবারও নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন মহাতারকার দুর্দান্ত গোলও শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি ইন্টার মায়ামিকে। যোগ করা সময়ের শেষদিকে গোল হজম করে কলম্বাস ক্রুর কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি।

মেজর লিগ সকারের ম্যাচে শুরুতেই এগিয়ে যায় কলম্বাস। ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মায়ামির সাবেক খেলোয়াড় হোসে মার্তিনেজ। পাঁচ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান মেসি।

মাঠের ডান প্রান্তে, প্রায় কর্নার পতাকার কাছাকাছি জায়গা থেকে ফ্রি-কিক পান মেসি। এমন অবস্থান থেকে সাধারণত ক্রসই করা হয়। কিন্তু মেসি সরাসরি গোলের চেষ্টা করেন। বাঁ পায়ের বাঁকানো শটে বল উড়ে গিয়ে গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়ানো হাতের নাগালের বাইরে দূরের কোণে জড়িয়ে যায়।

এই গোলটি মেসির ক্যারিয়ারের ৭৬তম সরাসরি ফ্রি-কিক গোল। প্রচলিত পরিসংখ্যান অনুযায়ী, সর্বকালের রেকর্ডধারী ব্রাজিলের মার্সেলিনিয়ো কারিওকার ৭৮ গোলের রেকর্ড থেকে এখন মাত্র দুই গোল দূরে তিনি। ইন্টার মায়ামির হয়ে এটি মেসির ১২তম সরাসরি ফ্রি-কিক গোল এবং চলতি মৌসুমে ষষ্ঠটি।

গোলটি করার পর ২০২৬ এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১টি। এ মৌসুমের লিগে গোলদাতাদের তালিকাতেও তিনি শীর্ষে রয়েছেন।

দ্বিতীয়ার্ধে মায়ামি আরও কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। পুরো ম্যাচে বল দখলে মায়ামি এগিয়ে ছিল ৫৪.৫ শতাংশ। কিন্তু গোলমুখে আক্রমণে এগিয়ে ছিল কলম্বাস। তারা ১৪টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে; মায়ামির পাঁচ শটের মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।

শেষ পর্যন্ত নাটক জমে ওঠে যোগ করা সময়ে। ৯০+৬ মিনিটে মায়ামির সান্তিয়াগো মোরালেস লাল কার্ড দেখেন। এরপর ৯০+৮ মিনিটে জামাল থিয়ারে সতীর্থ ব্রাইস মেন্দেসের শট থেকে পাওয়া ফিরতি বল জালে পাঠিয়ে কলম্বাসকে ২-১ ব্যবধানে জয় এনে দেন।

ফলে মেসির দুর্দান্ত গোলটি শেষ পর্যন্ত হয়ে থাকে হারের ম্যাচে এক টুকরো জাদু। তবে ব্যক্তিগত অর্জনে এটি ছিল গুরুত্বপূর্ণ আরেকটি মাইলফলক ফ্রি-কিকের ৭৬ গোল নিয়ে ইতিহাসের রেকর্ড থেকে মাত্র দুই ধাপ দূরে এখন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচের আগে মেসির সামনে রয়েছে আরও একটি ঐতিহাসিক অধ্যায়।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন মেসি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নাহিদ ইসলামের নেতৃত্বেই চলবে দেশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামীর সরকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে এবং নাহিদ...

পাবনার বিলে বজ্রপাতের তাণ্ডব, একসঙ্গে ঝরে গেল ৬ প্রাণ

পাবনার বিলে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে...

১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান, প্রকাশ হচ্ছে এইচএসসি ফল

সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ...

জয়ার সঙ্গ পেতে হলে দিতে হবে কফির বিল!

কফি খেতে চান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে? তাহলে...

এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে...

সর্বশেষ