back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সেরা ফর্মে’ ফিরছেন ইয়ামাল

নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরছেন বলে জানিয়েছেন কোচ হানসি ফ্লিক। নতুন মৌসুমের শুরুটা প্রত্যাশামতো না হলেও ম্যাচের সঙ্গে সঙ্গে ইয়ামাল আবারও সেরা অবস্থায় ফিরছেন বলে মনে করছেন এই জার্মান কোচ।

লা লিগায় বাংলাদেশ সময় সোমবার রাত দেড়টায় ঘরের মাঠে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটির আগে রোববার সংবাদ সম্মেলনে দলের অন্যতম সেরা তারকা ইয়ামালের বর্তমান ফর্ম নিয়ে কথা বলেন ফ্লিক।

১৯ বছর বয়সী ইয়ামাল মৌসুমের প্রথম ম্যাচে এলচের বিপক্ষে নিজের সেরা ছন্দে ছিলেন না। তবে দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনি। ওই ম্যাচে গোল না পেলেও পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এই তরুণ তারকা।

ফ্লিক বলেন, ‘আমি জানি সবাই ভাবছে লামিনে কেমন করছে। সে বড় চোটের পর বিশ্বকাপ খেলেছে। এখন সে আবারও সেরা অবস্থায় ফিরছে।’

এপ্রিল মাসে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ইয়ামাল। বিশ্বকাপে ফিরলেও ব্যক্তিগতভাবে বড় প্রভাব রাখতে পারেননি তিনি। চোট কাটিয়ে নতুন মৌসুমে নিজের ছন্দ ফিরে পেতে সময় লাগছে বলে মনে করছেন ফ্লিক।

বার্সেলোনা কোচ বলেন, ‘প্রথম ম্যাচ হয়তো তার সেরা ছিল না। তবে আমি খুশি যে সে শুরু করেছে এবং দলের জন্য কাজ করেছে। বিলবাওয়ের বিপক্ষে সে পুরো ৯০ মিনিট খেলেছে, যা তার জন্য গুরুত্বপূর্ণ। কিছু মুহূর্তে আমরা তাকে সত্যিই সেরা ফর্মে দেখেছি।’

এলচের বিপক্ষে ম্যাচ শেষে ইয়ামালকে কিছুটা হতাশ দেখা গেলেও রায়োর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। বিষয়টি নিয়ে ফ্লিক বলেন, ‘সব খেলোয়াড় সবসময় হাসিখুশি থাকে না। আমিও প্রতিদিন হাসি না। এটা স্বাভাবিক।’

মৌসুমের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা। তবে দলে নতুন স্ট্রাইকার না থাকায় রাফিনিয়াকে সাময়িকভাবে নাম্বার নাইন পজিশনে খেলানো হচ্ছে। আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা করেও সফল হয়নি কাতালান ক্লাবটি।

তবে বর্তমান দল নিয়েই সন্তুষ্ট ফ্লিক। তিনি বলেন, ‘আমি আমার দল নিয়ে খুশি। ডেকো কাজ করছে দলকে আরও শক্তিশালী করতে। তবে আমাদের কোনো চাপ নেই। নতুন স্ট্রাইকার না এলেও আমি বর্তমান খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্ট।’

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ