back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের বিপক্ষে খেলতে বাংলাদেশের নতুন চাল!

নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৬ ১:০৫ অপরাহ্ণ

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি আসিয়ান কাপ ফুটবলের সব ম্যাচেও অংশ নিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বর্তমান সূচি অনুযায়ী দুটি ম্যাচ একসঙ্গে রাখা সম্ভব হচ্ছে না। তাই একটি ম্যাচের সূচি পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদন করেছে বাফুফে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ব্রাজিলের।  বিপক্ষে ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। অন্যদিকে আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এই তিন ম্যাচের পর আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। নির্ধারিত সূচি অনুযায়ী, সেই ম্যাচটি হওয়ার কথা ৩ অক্টোবর। বাফুফে এই ম্যাচটি একদিন এগিয়ে ২ অক্টোবর আয়োজনের অনুরোধ জানিয়ে ফিফার কাছে চিঠি দিয়েছে।

বাফুফের ধারণা, আসিয়ান কাপের গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলার পর বাংলাদেশ চতুর্থ ম্যাচে স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। তাই ওই ম্যাচটি ২ অক্টোবর আয়োজন করা গেলে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষেও খেলতে পারবে বাংলাদেশ।

তবে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে সূচি পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাফুফে।

এবারই প্রথমবারের মতো ফিফার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। অংশগ্রহণকারী প্রতিটি দল প্রায় দেড় কোটি টাকা করে পাবে। আসিয়ান অঞ্চলের ১২টি দেশ নিয়ে বিভিন্ন স্তরে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি।

প্রিমিয়ার ডিভিশনে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বি গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। আর চ্যালেঞ্জ ডিভিশনে রয়েছে স্বাগতিক হংকং, লাওস, ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার ও তিমুর-লেস্তে।

এখন ফিফার অনুমোদন মিললেই ব্রাজিলের বিপক্ষে ম্যাচ ও আসিয়ান কাপ_দুই প্রতিযোগিতাতেই অংশ নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ