back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে বড় পরিবর্তনের আভাস মিলছে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পরিবর্তে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গুরুত্বসহকারে বিবেচনা করছে বলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আগামী ২৯ জুলাই বিসিবির বোর্ড সভায় নেতৃত্ব পরিবর্তনের প্রস্তাব উঠতে পারে। বোর্ডের অনুমোদন পেলে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসই ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন।

প্রথমদিকে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবারও ওয়ানডে দলের দায়িত্ব দেওয়ার আলোচনা থাকলেও, সর্বশেষ তথ্য বলছে সীমিত ওভারের দুই সংস্করণে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) একই অধিনায়ক রাখার পরিকল্পনাই এগিয়ে রয়েছে। সে ক্ষেত্রে লিটনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। অন্যদিকে টেস্ট দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত বহাল থাকবেন বলেও জানা গেছে।

এদিকে, টি-টোয়েন্টিতে লিটনের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা তাওহীদ হৃদয় ওয়ানডে দলেও একই দায়িত্ব পেতে পারেন। সম্প্রতি লিটনের অনুপস্থিতিতে হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ, যা নির্বাচকদের ভাবনায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

মেহেদী হাসান মিরাজকে চলতি বছরের শুরুতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব বাড়িয়ে দিয়েছিল বিসিবি। তবে সাম্প্রতিক সময়ে দলের ধারাবাহিক ব্যর্থতা এবং বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এখন সব নজর ২৯ জুলাইয়ের বিসিবি বোর্ড সভার দিকে। সেখানেই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ