back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পর্দায় জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার সবুজ গালিচা ছেড়ে ক্যামেরার সামনে নতুন ভূমিকায় হাজির হচ্ছেন। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ নামের আট পর্বের ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

সোমবার রাজধানীর কলাবাগান মাঠে সিরিজটির শুটিং শুরু হয়। আগামী ৩০ জুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তারিক মুহাম্মাদ হাসানের পরিচালনায় নির্মিত এই সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ।

এর আগে বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও ওয়েব সিরিজ বা নাটকে এটাই জামাল ভূঁইয়ার প্রথম অভিনয় অভিজ্ঞতা। নতুন এই মাধ্যমে কাজ করতে শুরুতে দ্বিধায় ছিলেন তিনি।

জামাল ভূঁইয়া জানান, চার বছর আগেও একই পরিচালক তাকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন, তবে তখন ব্যস্ততার কারণে রাজি হননি। এবারও প্রথমে প্রস্তাব ফিরিয়ে দিলেও পরিচালকের আগের কাজ এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের পরামর্শে শেষ পর্যন্ত তিনি অভিনয়ে সম্মতি দেন।

শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে জাতীয় দলের অধিনায়ক বলেন, পুরো বিষয়টি তার কাছে “জাদুকরি” মনে হলেও কাজটি বেশ চ্যালেঞ্জিং। পেশাদার অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করলেও তিনি অভিজ্ঞতাটি উপভোগ করছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, কলাবাগানের যে মাঠে শুটিং চলছে, সেখান থেকেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল।

নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান প্রথম দিনের শুটিং শেষে জানান, অভিনয়ে নতুন হলেও জামাল ভূঁইয়ার আন্তরিকতা ও শেখার আগ্রহ প্রশংসনীয়। তিনি দ্রুতই অভিনয়ের ভাষা আয়ত্ত করছেন বলেও মন্তব্য করেন।

সিরিজটির গল্প নিয়ে পরিচালক বলেন, বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে দর্শকদের যে উন্মাদনা দেখা যায়, সেটিই মূল প্রেক্ষাপট। তবে গল্প উপস্থাপনায় ভিন্নতা আনা হয়েছে। চমক নয়, বরং গল্প ও চরিত্রের প্রয়োজনেই জামাল ভূঁইয়াকে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, পরিচালক তারিক মুহাম্মাদ হাসান এর আগে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, নারী ক্রিকেটার জাহানারা আলম এবং সাবেক ফুটবলার আমিনুল হককে নিয়ে নাটক নির্মাণ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নিখোঁজের ১২ দিন পর ঝোপে মিলল বৃদ্ধের কঙ্কাল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর বাড়ির...

বাংলাদেশে নতুন বিনিয়োগের দ্বার খুলছে সৌদি আরব

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক (মেরিটাইম) খাতে বড় পরিসরে...

হামের আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,০৯২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষামন্ত্রীর...

ফাইনালের টিকিট কার হাতে? 

আর মাত্র একটি জয়, তারপরই ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। শিরোপাধারী...

সর্বশেষ