back to top

বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের মানববন্ধন   

kbctgbd
১ নভেম্বর ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া (শেরপুর) জেলা প্রতিনিধি:

রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১ নভেম্বর বুধবার সকালে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনে প্রায় দেড় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাবিহা জামান শাপলা, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবীর, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট রওশন কবীর আলমগীর, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টু, এসএম আমিরুজ্জামান লেবু, হাকিম বাবুল, জিএইচ হান্নান, দুদু মল্লিক, নমশের আলম, ইউসূফ আলী রবিন প্রমুখ।

ওইসময় বক্তারা বিএনপির সমাবেশ থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন। তারপরও সাংবাদিকদের টার্গেট করে তাদের উপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। একইসাথে একজন পুলিশ সদস্যকে হত্যা ও প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায়ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।

মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়া মানবাধিকার সংগঠন আমাদের আইন ও স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের নেতা-কর্মীরা একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি রুখতে বিসিবির নতুন পদক্ষেপ

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তে পাঁচ...

শ্রমিক আন্দোলনের মধ্যে প্রাণ গেল ২২ বছরের তৌফিকের

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গাজীপুরে হামলার...

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল! 

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। স্পেশাল...

মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, দগ্ধ জামায়াত নেতা

খুলনার দিঘলিয়ায় ঘরের দরজার সামনে পড়ে থাকা মুড়ির প্যাকেট...

এবার বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ বচ্চন

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ!...

সর্বশেষ