back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধা আর ভালবাসায় মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়াণ রাজনীতিবিদ সাদেক কুরাইশী

kbctgbd
২৫ অক্টোবর ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী। বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় ঠাকুরগাঁও ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম সাদেক কুরাইশীর জানাজার নামাজ শেষে ইসলাম নগর কবরস্থানে মায়ের কবরের পাশে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

এসময় বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন নেতা কর্মীরা ও বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।

জানাজায় অংশ গ্রহণ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন তিনি। তার মৃত্যুতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক জানিয়েছেন। আমরাও সকলকে গভীরভাবে শোকাহত। তিনি একজন সৎ, আদর্শবান, নিষ্ঠাবান ব্যক্তি ও নেতা ছিলেন। আমরাও যারা আছি তারা যেন তার মতো আদর্শবান হতে পারি আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই তার জন্য দোয়া করবো আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, সাদেক কুরাইশী শুধু আওয়ামীলীগের নেতা ছিলেন না। তিনি ছিলেন সর্বদলীয়, সর্বস্তরের মানুষের নেতা। শুধু নেতা নয় একজন আদর্শিক মানুষ ছিলেন তিনি, যে আদর্শ ও সততা দিয়ে তিনি জয় করেছিলেন ঠাকুরগাঁওয়ের আপামর মানুষের হৃদয়। তিনি আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। ওয়াজি উদ্দিন খান দুনিয়া থেকে চিরতরে চলে গেলেও, তার আদর্শ বর্তমান প্রজন্মের কাছে রেখে গেছেন। সেই আদর্শ ধরে রাখতে হবে।

উল্লেখ্য যে,গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি তার স্ত্রী ও ২কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ