back to top

বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে ১০ ঘোড়া জবাই

নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইলে গভীর রাতে একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ভোর হয়ে যাওয়ায় জবাই করা আরও তিনটি ঘোড়ার মাংস নিতে পারেনি তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা তিনটি ঘোড়া এবং সাতটি ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে ওই নির্জন পরিত্যক্ত বাড়িতে জবাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারলেও ভোর হয়ে যাওয়ায় বাকি তিনটির মাংস ফেলে রেখে চলে যায়।

স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে শুনেছেন ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা এবং তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে গেছে। এমন ঘটনায় বাজার থেকে গরুর মাংস কেনার ক্ষেত্রেও মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়ে থাকতে পারে। ভোর হয়ে যাওয়ায় দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে যায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে পরিত্যক্ত বাড়িতে জবাই করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল! 

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। স্পেশাল...

মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, দগ্ধ জামায়াত নেতা

খুলনার দিঘলিয়ায় ঘরের দরজার সামনে পড়ে থাকা মুড়ির প্যাকেট...

এবার বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ বচ্চন

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ!...

শেখ হাসিনা-কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চিফ প্রসিকিউটরের চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও...

ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অশোভন, শিষ্টাচারবহির্ভূত কিংবা...

সর্বশেষ