back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারগামী সিমেন্টবোঝাই দুই বোট জব্দ, আটক ২১

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় দুই বোটে থাকা ২১ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ শুক্রবার (২৬ জুন) ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামের দুটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট আটক করা হয়।

তল্লাশিকালে ‘এফবি ফাতেমা হোসনা’ বোট থেকে ৬৫০ বস্তা সিমেন্ট এবং ১০ জনকে আটক করা হয়। অপরদিকে ‘এফবি নিঝু রাব্বি’ বোট থেকে ৮০০ বস্তা সিমেন্টসহ ১১ জনকে আটক করা হয়।

সব মিলিয়ে অভিযানে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ এবং ২১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর আরও জানায়, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামের আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,০৯২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষামন্ত্রীর...

ফাইনালের টিকিট কার হাতে? 

আর মাত্র একটি জয়, তারপরই ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। শিরোপাধারী...

সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা...

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর কোটি টাকার সম্পদ জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে...

সর্বশেষ