back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল ইসলামি বক্তার

আরু
৮ জুন ২০২৬ ৫:০৯ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহ (৩৭) নামের এক ইসলামি বক্তার মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ক্বারী শাফায়াত উল্লাহ বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ছিলেন। তিনি একজন ব্যবসায়ী, ইসলামি বক্তা এবং স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি কসমেটিকস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে অংশ নিতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন শাফায়াত উল্লাহ। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ঘুম ভেঙে তিনি বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যদের জানান।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। রাত প্রায় ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়ভাবে তিনি একজন সুপরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, গ্রামবাসী এবং স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোশাররফ হোসেন জানান, সাপের কামড়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা (ওসি অপারেশন) মকলেসুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে বিস্তারিত জানা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ