back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছার ইন্তেকাল – বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

kbctgbd
৩ মে ২০২৪ ৮:৪৭ পূর্বাহ্ণ

মো. আলমগীর হোসেন ,লংগদু(রাঙ্গামাটি):

দীর্ঘদিন ধরে ফুসফুস ও ডায়াবেটিস জটিলতায় ভুগে অবশেষে মারা গেলেন রাঙামাটির লংগদু উপজেলা প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ বেতার এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ওমর ফারুক মুছা।

বৃহস্পতিবার (২রা মে) বিকেল ৪টায় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিভীর পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে সাংবাদিক মুছা স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক ওমর ফারুক মুছা (৪৮) লংগদু উপজেলায় সাংবাদিকতা শুরু করেন। তিনি বর্তমানে লংগদু প্রেসক্লাব সভাপতি, বাংলাদেশ বেতার ও আজকের পত্রিকার লংগদু প্রতিনিধি। সাংবাদিকতার দীর্ঘ জীবনীতে স্থানীয় পত্রিকা, দৈনিক সুপ্রভাত বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে লংগদু উপজেলা থেকে প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন।

সাংবাদিক ওমর ফারুক মুছার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় সংগঠন লংগদু প্রেসক্লাব, রাঙামাটি সাংবাদিক সমিতি, রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন, রাঙামাটি সাংবাদিক ফোরাম, দীঘিনালা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।

লংগদু প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরমান খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও ডায়াবেটিস জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমাদের একজন সহকর্মীকে অকালে হারালাম। আগামীকাল শুক্রবার (৩ মে) লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নে মুছা ভাইয়ের নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

সর্বশেষ