back to top

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বাঁশখালীতেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ

kbctgbd
১ মে ২০২৪ ৭:০২ পূর্বাহ্ণ

রিয়াদ , বাঁশখালী প্রতিনিধি :

চলমান তীব্র তাপদাহে সারা দেশের মতো চট্টগ্রামের বাঁশখালীতেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ। তীব্র গরমে এবং অনাবৃষ্টিতে নাজেহাল অবস্থা জনজীবনে। অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ অনেকেই। তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে সরকারি বেসরকারি হাসপাতালেও বেড়েছে রোগীর চাপও।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কালীপুরস্থ বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া কাছেমুল উলুম মাদরাসার উদ্যোগে মাদরাসার মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এসময় দুই রাকাত সালাতুল ইসতিসকার নামাজ আদায় শেষে দু’হাত তুলে আল্লাহুর নিকট সর্বস্তরের লোকজন বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

নামাজ আদায়ের পর অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং সব পাপের জন্য ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির জন্য অঝোরে চোখের জল ফেলতে দেখা গেছে। নামাজে ইমামতি করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি শিহাব উদ্দিন। নামাজ শেষে মুনাজাত পরিচালনা করেন মাও ফিরোজ আহমদ মশরুর। তিনি এসময় দু’হাত তুলে সকলের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি প্রার্থনা ও দেশের মঙ্গল কামনা করে বলেছেন, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। তিনি আমাদের দোয়া কবুল করবেন।

বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া কাছেমুল উলুম মাদরাসার সাবেক পরিচালক মাও আজিজুল হাসান, মাও রফিকুল ইসলাম, বর্তমান পরিচালক মাও এজাজ আহমদ, শিক্ষা পরিচালক হাফেজ ফোরকান, সিনিয়র শিক্ষক মাও হাশেম, সাবেক ইউপি সদস্য মো. ইছমাইল, ব্যাংকার শামসুল ইসলাম, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আগস্ট মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

সর্বশেষ