
জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :
২৮ ফ্রেরুয়ারী সকাল ০৭:২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ আরেফুল ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ মাসুদ রানা, এএসআই/মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন পশ্চিম চান্দিশকরা গ্রামের মোঃ সোহাগ (৩৪), এর নিজ বসত ঘরের ভিতরে থেকে আসামী মোঃ সোহাগ এর হেফাজতে থাকা ০২টি সাদা এয়ার টাইট পলিপ্যাকের ভিতরে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সোহাগকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্রন আইনে মামলা করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ (৩৪) এর বিরুদ্ধে পূর্বের ০৪ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে ।


