back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে রামসীতা মন্দির সংস্কার নিয়ে স্থানিয়দের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

kbctgbd
২৪ মার্চ ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী উপজেলার শ্রী শ্রী আদিনাথ মন্দির পাদদেশে অবস্থিত মৈনাক পর্বতের চূড়ায় প্রতিষ্ঠিত রামসীতা মন্দির সংস্কার কার্যক্রমকে কেন্দ্র করে কিছু সন্ত্রাসী ও কুচক্রী মহল কর্তৃক বাধা প্রদান পূর্বক পুলিশ প্রশাসন কর্তৃক চারজন রাম সেবককে গ্রেফতার করার প্রতিবাদে স্থানীয় সনাতনীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (২৪ মার্চ) সকালে শ্রী শ্রী আদিনাথ রামসীতা সেবক আয়োজনে মহেশখালী উপজেলার স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি আদিনাথ ঠাকুরতলা গ্রাম থেকে শুরু করে মহেশখালী পৌরসভাস্থ দক্ষিণ হিন্দু পাড়া প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সবাই একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে‌।

উক্ত বিক্ষোভ মিছিলে “জয় শ্রী রাম” ধ্বনিতে মুখরিত হয়ে বিভিন্ন শ্লোগানে প্রতিবাদী ফেস্টুনে ছেয়ে গেছে। বিভিন্ন সনাতনী সংগঠনের উপস্থিতি লক্ষণীয় ছিলো। পুরো মহেশখালী উপজেলা সর্বস্তরের জনগণের উৎকণ্ঠা ও দুস্কৃতিকারীদের শাস্তি দাবীতে উৎসাহিত ছিলো মহেশখালী উপজেলা চত্বর।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা বলেন, সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম মন্দির- শ্রী শ্রী আদিনাথ মন্দির সংস্কার কমিটির সম্পাদক, সীতাকুণ্ড সাইন কমিটির যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর প্রনব দে একজন ধর্মদ্রোহী, যে কিনা ধর্মীয় তীর্থস্থানকে পর্যটন কেন্দ্র বানাতে চায়‌। মন্দিরের জায়গা বিক্রি করে শ্রী শ্রী আদিনাথ মন্দির বিলুপ্ত করতে চায়।

বক্তারা আরো বলেন, শ্রী শ্রী আদিনাথ মন্দির সংস্কার কমিটি’র মেয়াদ অনেক আগেই উর্ত্তীণ হয়ে গেছে। সীতাকুণ্ড সাইন কমিটিতে স্থান করে নিয়েছে গোপনে কিছু মানুষের মিটিং রেজুলেশন করে। ২০২৪ সালের শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা কমিটি নিজেই রেজুলেশন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অনুমোদন নিয়ে অনেক অনিয়মের মাধ্যমে আদিনাথ মেলা শেষ করেছেন। এখন স্থানীয়রা যখন আদিনাথ মেলার হিসাব চাচ্ছে, তখন শ্রী শ্রী রাম সীতা মন্দিরের রাম সেবকদের উপর তেড়ে গিয়ে মন্দির অনিষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে।

উপস্থিত বিভিন্ন সনাতনী সংগঠনের প্রতিনিধিরা বলেন- আটককৃত চারজন রাম সেবকদের অবিলম্বে মুক্তি দাবী জানান এবং শ্রী শ্রী আদিনাথ মন্দির পাদদেশে অবস্থিত মৈনাক পর্বতের চূড়ায় প্রতিষ্ঠিত রামসীতা মন্দির সংস্কার কার্যক্রমে বাঁধা প্রদানকারী কাউন্সিলর প্রনব দে ও তার সহযোগীদের শাস্তি দাবী জানান।

উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে যোগদান করেন- আদিনাথ নাম-হট্ট সংঘ(ইসকন), অদ্বৈত-অচ্যুত মিশন-মহেশখালী উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, মহেশখালী সনাতনী সমাজ সহ সনাতনী বিভিন্ন সংগঠন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শিল্পায়নের পথে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন...

থামছে না হামের তাণ্ডব, আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত ২৪...

চট্টগ্রামে পুলিশের হাতে ধরা ২ সন্ত্রাসী

চট্টগ্রাম নগরীতে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ শীর্ষ...

এসএসসি ও সমমানের ফল প্রকাশের ঘোষণা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর...

সর্বশেষ