
মিনহাজ দিপু,কয়রা (খুলনা) :
খুলনা-৬ (কয়রা -পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান এর জন্মদিন উপলক্ষ্যে জতীয় শ্রমিক লীগে কয়রা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ ) কয়রা সদরের আদালত সংলগ্ন শ্রমিক লীগের দলীয় কার্যালয়ে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলামিন ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের খুলনা জেলার দপ্তর সম্পাদক গাজি কামরুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম জিয়াদ আলী,কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম মেহেদী হাসান দিদার,সৈনিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন শেখ,সেচ্ছাসেবক লীগ নেতা, লুৎফর রহমান, শ্রমিক লীগ নেতা রোকনুজ্জামান, শহীদুল ইসলাম, অমিত কুমার মণ্ডলসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।ইফতার মাহফিল শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের পরিচিত সভা অনুষ্ঠিত হয়।


