back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বেড়েছে মসজিদের সংখ্যা, নতুন হিসাব প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ

বাংলাদেশে বর্তমানে মোট ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সমন্বয় বিভাগের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক দাপ্তরিক তথ্যে বলা হয়, দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে মসজিদের সংখ্যা ৬৩ হাজার ৭০৩টি।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহী বিভাগে রয়েছে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জেলা ও উপজেলাভিত্তিক মসজিদের পরিসংখ্যানও প্রকাশ করেছে। সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এ দাপ্তরিক তথ্যে উপ-পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এবং সহকারী পরিচালক আয়েশা আক্তারের স্বাক্ষরও রয়েছে।

তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন, বিভিন্ন এলাকায় নিবন্ধনের বাইরে থাকা কিছু মসজিদের তথ্য এখনও এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

উল্লেখ্য, গত ২৫ জুন ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানিয়েছিলেন, দেশে বর্তমানে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনের সুনির্দিষ্ট সংখ্যা সরকারের কাছে নেই। তবে ২০২০ সালের হিসাব অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা ছিল ৩ লাখ ৩১ হাজার ১২৫টি। সেই হিসাবে সম্ভাব্য ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা প্রায় ৬ লাখ ৬২ হাজার ২৫০ জন হতে পারে।

নতুন পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের তুলনায় দেশে মসজিদের সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৩৪০টি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ