মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:
মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত ( স্বতন্ত্র) এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে অভিনন্দন জানিয়েছেন সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল দেওয়ান প্লাজায় ফুল দিয়ে এ অভিনন্দন জানানো হয়।
এ সময় নির্বাচন কালীন সময়ে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করে সহায়তার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি। আগামী দিনগুলোতে সবাইকে তার পাশে থাকার আহবানও জানান নবনির্বাচিত এমপি।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংগাইর প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মো.সিরাজুল ইসলাম,সদস্য সচিব ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মো.রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, সদস্য ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মো.সাইফুল ইসলাম তানভীর, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. মিজানুর রহমান, ভোরের ডাক প্রতিনিধি মো. জয়নাল আবেদীন , দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো.হাবিবুর রহমান ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য যে, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর- সদরের ৩ ইউনিয়ন) নৌকার প্রার্থী মমতাজ বেগমকে পরাজিত করে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদ টুলু প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।


