back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির ভোটবিহীন ১৯ কেন্দ্র 

kbctgbd
৮ জানুয়ারি ২০২৪ ৭:৩২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ি পার্বত্য জেলার তিন উপজেলার ১৯টি কেন্দ্রে সারাদিনে কোন ভোট পড়েনি। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় তিন উপজেলার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। উপজেলাগুলো হচ্ছে- লক্ষ্মীছড়ি,পানছড়ি ও দীঘিনালা উপজেলা।

দীঘিনালা উপজেলার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, দুর্গম এলাকার তিনটি কেন্দ্রে কোন ভোটার ছিল না। তাই দিনশেষে শূন্য ভোট গণনা হয়েছে। কেন্দ্রগুলো হলো বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘিনালা ইউনিয়নের ২নং বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে পোস্টাল ব্যালটের মাধ্যমে কোন ভোট পড়েছে কিনা সে ব্যাপারে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, লক্ষ্মীছড়ি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ৫টি কেন্দ্রে কোন ভোট না পড়ার তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রগুলো হলো- বর্মাছড়ি ইউনিয়নের বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়, কুতুবছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীছড়ি ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অতিদুর্গম হওয়ায় কেন্দ্র দুটিই অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত ছিল।

পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিবান ইউনিয়নের তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোগাং ইউনিয়নের ধুদুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিষ্টমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানছড়ি ইউনিয়নের লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোন ভোট পড়েনি। লতিবান ইউনিয়নের দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মাত্র ভোট পড়েছে। ১১টি কেন্দ্রে শূন্য ভোট ও ১টিতে ১ ভোট পড়ার তথ্যটি নিশ্চিত করেছেন পানছড়ির সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ।

২০২৩ সালের ১২ ডিসেম্বর পানছড়ির লোগাংয়ের পূজগাংয়ে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি বিপুল চাকমাসহ ৪ জন নিহত হয়। এ ঘটনায় ভোট বর্জনের ডাক দেয় সংগঠনটি। ভোট বর্জনের পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠে সংগঠনটির বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জনগণ প্রহসনের একতরফা নির্বাচনকে বর্জন করেছে বলে দাবি করেন সংগঠনটির মুখপাত্র নিরন চাকমা। এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি কোন প্রার্থী ও সংগঠন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে এবার মোট ভোটার ছিল ৫ লাখ ১৫ হাজার ৪ শ ১৯ জন। আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ