back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপা (বড়লেখা-জুড়ী) প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

kbctgbd
৬ জানুয়ারি ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে না-এমন আশঙ্কার কথা প্রকাশ করে তিনি শনিবার (৬ জানুয়ারি) বিকেলে তার ফেইসবুকে সোস্যাল মিডিয়াতে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।

শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় মুঠোফোনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, ‘ভোটের পরিবেশ এতদিন ভালো ছিল। এখন সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগও নেই।’

তিনি বলেন, ‘গতরাতে আওয়ামী লীগের প্রার্থী (মো. শাহাব উদ্দিন) প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সমপাদক’কে ডেকে বলেছেন যার যার সেন্টারে পাশ করিয়ে দিতে হবে। এই তথ্যও আমার কাছে আছে। হঠাৎ করে তারা প্ল্যান পাল্টিয়েছে। তাহলে আমি কেন পাল্টাব না? ভোটের দিন দুপুরে কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো।’

কারও পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি। বরং মন্ত্রী (আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন) ও তার পরিবারের এত সমালোচনা করেছি, কিন্তু বিন্দু পরিমাণ আমাকে কোনোধরনের কাউন্টার দেওয়া হয়নি। এমনকি প্রশাসনের ওপর আমার কোনো ধরনের অভিযোগ নেই। বড়লেখা-জুড়ী উপজেলার পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা সবসময় আমার সাথে যোগাযোগ করেছেন, সর্বাত্মাক সহযোগিতা করেছেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ও সহকারী-পুলিশ সুপার-সবাই যোগাযোগ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ