সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের বিভিন্ন নির্দেশনা নিয়ে প্রিজাইডিং অফিসারদের সাথে প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীখি মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শনিবার (০৬ জানুয়ারী) সকাল ১০:৩০ টায় মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রিজাইডিং অফিসারদের সাথে বিভিন্ন দিকনির্দেশনা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল। তিনি তিনটি বুথের মাধ্যমে প্রিজাইডিং অফিসারদের সকল জিনিস পত্র সংগ্রহ ও জমা নিশ্চিত করতে সকলকে আহবান জানান।
এসময় ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন মহেশখালী থানা কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।
মহেশখালী উপজেলা প্রশাসনের সকল ধরনের সহযোগিতা ও আনন্দঘন পরিবেশে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করতে অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মীখি মারমা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট গন, উপজেলার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মহেশখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা- ২৫২৬০৪ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা – ৮১ টি। উপজেলা নির্বাচন অফিসের নির্দেশক্রমে সকল মালামাল সহকারে প্রিজাইডিং অফিসারদের নেতৃত্বে সকল ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আগামীকাল সকালে সকল প্রিজাইডিং অফিসারগন ব্যালেট পেপার সংগ্রহ করে সকাল ৮টা থেকে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন কার্যক্রম শুরু করবেন।


