back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বাদশ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা

kbctgbd
৬ জানুয়ারি ২০২৪ ৮:৪৯ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

জেলা পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়াও মোতায়েন থাকবে জেলা পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম।

পুরো নিরাপত্তা পরিকল্পনায় মৌলভীবাজার জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ, আরআরএফ, এপিবিএন, সিআইডি,পিবিআই সহ অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যগণও মাঠে থাকবে।

ভোটার’রা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়ন ভিত্তিক একটি করে মোবাইল টিম এবং প্রতিটি থানায় দুটি করে স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই টিম মোতায়েন থাকবে।

এর পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে আসন ভিত্তিক গোয়েন্দা নজরদারির জন্য ডিবি এবং সাদা পোশাকের পুলিশের টিম কাজ করবে।

পুরো জেলায় পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাব টহল ডিউটি করবে এবং সেনাবাহিনী পুলিশ’কে সহায়তার জন্য স্ট্রাইকিং টিম হিসেবে মোতায়ন থাকবে।

মৌলভীবাজার জেলার সম্মানিত ভোটারগণ যাতে তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারে সেই লক্ষে আমরা প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সভা করেছি।

প্রত্যেক ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সদস্যগণও নির্বাচন কেন্দ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের নিরাপত্তা পরিকল্পনায় সহযোগী হিসেবে কাজ করবে।

ভোটার’রা যাতে নির্ভয়ে স্বাভাবিক ভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে এবং নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে সেই লক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতায় তৎপর রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ