back to top

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি কে সংসদ সদস্য হিসাবে বরণ করতে প্রস্তুুত নড়াইলবাসী 

kbctgbd
৫ জানুয়ারি ২০২৪ ২:১৫ অপরাহ্ণ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসাবে বরণ করে নিতে প্রস্তুুত নড়াইলবাসী। নতুন ভোটাররা ভোট দিবে তরুণ প্রজন্মের এই আইকনকে। অনেকেই অপেক্ষার প্রহর গুনছেন রবিবারের ভোটের দিনের জন্য। মাশরাফি কে নিয়ে মুখরিত গোটা নির্বাচনি এলাকা লোহাগড়া-নড়াইল।

মাশরাফি বিন মোর্ত্তজার বিকল্প কাউকে ভাবছেন না বেশিরভাগ ভোটার। নড়াইলের উন্নয়নে জন্য অনেক দৌঁড়ঝাপ করে কয়েকটি মেগা প্রকল্প অনুমোদন করেছেন তিনি। যে কারণে ভোটের সমীকরণে অন্য প্রার্থীদের তুলনায় হেভিওয়েট প্রার্থী মাশরাফি অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। মাশরাফি বিন মোর্ত্তজা তার নির্বাচনি এলাকায় সম্প্রতি পথসভায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার উন্নয়নে কাজ করছেন। মানুষের মুখে হাসি ফোটানো তার লক্ষ্য। আপনাদের জন্য কাজ করতে এখানে আমাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে আপনারা ভোট দেবেন। আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হতে চাই।

মাশরাফি আরোও বলেন নড়াইল জেলা এমনিতেই অনেক সুন্দর। এটিকে আরও সুন্দর ও বসবাস উপযোগী করে গড়ে তুলতে চাই। জন্মস্থানের টানে বারবার এখানে ছুটে আসি। মানুষের সুখ-দুঃখের ভাগিদার হতে চাই। প্রথমবারের মতো ভোটার হওয়া তরুণ ভোটারদের উচ্ছাস সবচেয়ে বেশি। তরুণ ভোটার সৌরভ হোসেন বলেন, নতুন প্রজন্মের আইকন মাশরাফি ভাইকে ভোট দিতে অপেক্ষায় আছি। তিনি নির্বাচিত হলে আমাদের লোহাগড়া-নড়াইল এর সার্বিক উন্নয়ন করতে পারবে সে জন্য আমি তাকেই ভোট দেব।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সস্পাদক মো.ওবায়দুর রহমান বিপ্লব বলেন, মাশরাফি আমাদের গর্ব ? দেশ-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে। বিগত ৫ বছর তার প্রচেষ্টায় জেলায় অনেক উন্নয়ন হয়েছে। আমরা তাকে এমপি হিসেবে পুনরায় দেখতে চাই।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ইতোমধ্যে শুক্রবার সকাল ৮টায় নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। তবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে আমাদের সব রকম প্রস্তুুতি রয়েছে।

উল্লেখ্য নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ এবং ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন পুরুষ ভোটার রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম স্থানে?

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৬ সালের...

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার-এ বুধবার (২২ জুলাই)...

কেন সারাদিন ক্লান্ত লাগে?

প্রতিদিন পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, কাজের...

১৫-এর আগে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত...

সৌদিবিরোধী অবরোধকে উসকানিমূলক পদক্ষেপ বলল বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধের...

সর্বশেষ