back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কাচঁ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওলিওর নির্বাচনী ইশতেহার ঘোষণা

kbctgbd
৪ জানুয়ারি ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ

মোঃ খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে “গণ মানুষের ভালোবাসায়ই জয়ের মূল উৎস। স্যার নয় ভাই হতে চাই, কথায় নয় কাজে বিশ্বাসী। জনগণের ভালোবাসায় জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গীকার” স্লোগানে ঘোষিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র নির্বাচনী ইশতেহার।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

ফিরোজুর রহমানের পক্ষে অ্যাডভোকেট শাহ পরান ইশতেহার পাঠ করে শুনান। ফিরোজুর রহমান এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ইশতেহারের শ্লোগান দিয়ে শুরু করেন ও শেষের দিকে তিনি লিখেন, বড় নেতা বা শাসক, স্যার হতে নয়, মানুষের অকৃত্রিম ভালোবাসায় ভাই হয়ে মানুষের পাশে থাকার, সুখ দুখের সাথী হওয়ার দৃঢ় শপথে আমি প্রার্থী হয়েছি। এ সময় তিনি কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ওলিও’র নির্বাচনী ইশতেহারে যে সকল বিষয় উল্লেখ করেন তারমধ্যে আইনশৃঙ্খলা, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে নানা পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথাও বলা হয়েছে।মানুষের মৌলিক অধিকার নিশ্চয়তায় পদক্ষেপ নিবেন। কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি ও শ্রমজীবীর মানুষের বৈষম্য দূর করতে পদক্ষেপ নিবেন। নদী পথে নৌযোগাযোগ ও রেল পথে আরো সেবার মান বাড়ানোর উদ্যোগ নিবেন।শিক্ষার মান বৃদ্ধি ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়র নানা জনকল্যানমুলক পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন ইশতেহারে। এতে জেলা সদর ও বিজয়নগর উপজেলাকে ঘিরে জনপ্রতিনিধি ও রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে বিভিন্ন উন্নয়নমুলক পরিকল্পনার প্রনয়নের কথা উল্লেখ করা হয়।

নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়া, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন ওমর ফারুক ও ওয়ার্ড কাউন্সিলর মো. উমর ফারুকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ