back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচার, হুমকি ও সন্ত্রাসী হামলার অভিযোগ আনলেন স্বতন্ত্র প্রার্থী :ছানু

kbctgbd
৩১ ডিসেম্বর ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

শেরপুর-১ সদর আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানু অভিযোগ করে বলেছেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নৌকার প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক তার নিশ্চিত পরাজয় জেনে আমার বিরুদ্ধে নানা মুখী ষড়যন্ত্র ও মিথ্যাচার করছেন। তিনি প্রকাশ্যে আমাকে ও আমার কর্মীদের হত্যার হুমকি দিয়ে আসছেন। এ পর্যন্ত বিভিন্ন স্থানে আমার কর্মীদের হামলা করে অন্তত ১০ জনকে আহত করেছেন। আমার কর্মীদের মোটর সাইকেল ভাংচুর, ট্রাক মার্কার নির্বাচনী কেন্দ্র করতে বাধা দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি সদর উপজেলা্র চিহ্নিত কামাড়িয়া, রৌহা, বেতমারী-ঘুঘুরাকান্দি ও ধলা ইউনিয়নে সিল মারাসহ নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্র করছেন। ওইসব এলাকার আমার কর্মীরা নীরাপত্তহীনতায় ভূগছেন। নৌকার প্রার্থী বৈধ-অবৈধ অস্ত্র প্রদর্শন করে ট্রাকের কর্মীদের হুমকি দিয়ে ভীতি প্রদর্শন করছেন। নির্বাচনে অবৈধ টাকা, কম্বল, শাড়ী, লুঙ্গীসহ উপঢৌকন দিয়ে ভোট নেয়ার চেষ্টা করছেন। নৌকার প্রার্থীর মেয়ে একজন সরকারী কর্মকর্তা হয়েও নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে প্রচারণা চালাচ্ছেন। তার অধীনস্থ কর্মচারীদের দিয়ে উঠান বৈঠকের নামে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে। কেউ প্রচারনা না করলে তাকে বদলীসহ নানা শ্বাস্তির মুখে পড়তে হচ্ছে।

ছানোয়ার হোসেন আরো বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র তারা নিজস্ব গাড়ীতে চলাচল করছেন, তারা সরকারী গাড়ী ব্যবহার করছেননা। অথচ আতিক সাহেব তার গানম্যানের অস্ত্র দেখিয়ে ভীতির সঞ্চার করাচ্ছেন। তিনি আরো বলেন, আমরা সুনামের সাথে ব্যবসা করি। যে কারণে শেরপুরের ১৫টি ব্যবসায়ী সংগঠন আমাকে সমর্থন দিয়েছে। তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আবেদন করে বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই। আর হুইপ সাহাবের বিশেষ বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত কামাড়িয়া, রৌহা, বেতমারী-ঘুঘুরাকান্দি ও ধলা ইউনিয়নের নিরপেক্ষ ভোট চাই। পুরো সদর আসনের ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারে সে ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।

শেরপুর জেলা শহরের নিউমার্কেটস্থ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে আজ ৩১ ডিসম্বর দুপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ট্রাক মার্কার প্রার্থী এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন, শেরপুর জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা মহিলা আওয়ামলীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা পারভীন মুন্নীসহ আরো অনেকে।

এর আগে গতকাল ৩০ ডিসেম্বর শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নৌকার প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানুর বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তিনি এসময় সন্ত্রাসী কর্মকান্ড, হত্যার হুমকি, চাঁদাবাজী ও নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনেন। এর জবাবেই আনুষ্ঠানিকভাবে ট্রাক মার্কার প্রার্থী আজ এক সাংবাদিক সম্মেলন করে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এসময় তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনসহ সত্য, সঠিক সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সময় তিনি প্রতিবারের ন্যায় যেন এবারো বিশেষ চারটি ইউনিয়নে সীল না মারতে পারে সে ব্যাপারে ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

বাবার দাফন শেষে রাতভর ডিউটি, সকালেই এইচএসসি পরীক্ষা

বাবাকে হারানোর শোক এখনও কাটেনি। কিন্তু পরিবারের দায়িত্ব আর...

ছোটদের এনআইডি তথ্য সংগ্রহে এগোচ্ছে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও আধুনিক ও সহজ করতে...

নতুন রূপে ভিনিসিয়ুস

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর সমালোচনার মুখে...

তেহরানের বিলবোর্ডে কফিনে ট্রাম্পে!

ইরানের রাজধানী তেহরানে স্থাপিত একটি নতুন বিলবোর্ডকে কেন্দ্র করে...

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

বাবার দাফন শেষে রাতভর ডিউটি, সকালেই এইচএসসি পরীক্ষা

বাবাকে হারানোর শোক এখনও কাটেনি। কিন্তু পরিবারের দায়িত্ব আর...

ছোটদের এনআইডি তথ্য সংগ্রহে এগোচ্ছে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও আধুনিক ও সহজ করতে...

নতুন রূপে ভিনিসিয়ুস

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর সমালোচনার মুখে...

তেহরানের বিলবোর্ডে কফিনে ট্রাম্পে!

ইরানের রাজধানী তেহরানে স্থাপিত একটি নতুন বিলবোর্ডকে কেন্দ্র করে...

সর্বশেষ

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

বাবার দাফন শেষে রাতভর ডিউটি, সকালেই এইচএসসি পরীক্ষা

বাবাকে হারানোর শোক এখনও কাটেনি। কিন্তু পরিবারের দায়িত্ব আর...

ছোটদের এনআইডি তথ্য সংগ্রহে এগোচ্ছে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও আধুনিক ও সহজ করতে...

নতুন রূপে ভিনিসিয়ুস

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর সমালোচনার মুখে...