মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি:-
এতে আহবায়ক করা হয়েছে জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম. শুভ পাঠান কে ও সদস্য সচিব করা হয় জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন হৃদয় কে।
গত ২৮ তারিখ জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবি তালুকদার সাক্ষতির দলীয় প্যাড এই অনুমোদন করা হয়।
এব্যাপারে জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্স নব গঠিত সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয় বলেন, আমি দীর্ঘদিন যাবৎ ছাত্রদল রাজনীতি করছি এবং নেতৃত্ব দিয়েছি আমাকে যে দায়িত্ব আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দিয়েছে আমি তা পালন করবো।জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতাদের দিক নিদর্শনা মোতাবেক কাজ করবো। জিয়া সাইবার ফোর্স সভাপতি নূর আলম ভাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবি তালুকদার, সহ-সভাপতি হারুন ভাই ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অর্ক ভাই এবং দপ্তর সম্পাদক মাহাফুজ ভাই সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে সকল পোগ্রাম পালন করবো কেন্দ্রীয় কমিটির সকল নেতাকে জামালপুর জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।


