back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে গুজবই হল সত্যি বিএসপিকে সমর্থন দিয়ে নৌকাকে সরে যাওয়ার নির্দেশ

kbctgbd
২৯ ডিসেম্বর ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

বেশ ক’দিন ধরে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টিকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী সরে যাবে এমন একটি কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি গুজব বলে উপজেলা আওয়ামীলীগ কয়েকদফা সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ ও করে। কিন্তু শেষমেষ সেই গুজবই সত্য হচ্ছে।

খবর পাওয়া গেছে বাংলাদেশ সুপ্রিম পার্টিকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তবে এ ব্যাপারে এখনো লিখিত কোন চিঠি বা বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খাদিজাতুল আনোয়ার সনি। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে ও সভাপতি সালাম সাহেবকে ফোন দিয়েছেন। নেত্রী সিন্ধান্ত দিয়েছে ওখানে একতারা থাকবে। আমি গতকাল (বৃহস্পতিবার) উপজেলা আওয়ামীলীগের নির্বাচনী পথসভায় গিয়েছিলাম। এ সিন্ধান্তটা আরো আগে আসলে আমি তাদের জানাতে পারতাম। নৌকাকে সেখানে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজিমউদ্দীন মুহুরী বলেন, ‘আমাকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাসান মাহমুদ ফোন করে বিষয়টি জানিয়েছেন। কিন্তু এ অবস্থায় আমরা সরে যেতে পারছিনা। আমরা কোন ফর্মুলায় নির্বাচন থেকে বের হয়ে আসবো সেটা বের করতে হবে।’ যতক্ষণ আমরা কোন ফর্মুলা বের করতে না পারি ততোক্ষণ আমরা নির্বাচনে আছি।

সুপ্রিম পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইব্রাহীম মিয়া জানান, ফটিকছড়িতে একতারার প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারিকে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাবার দাফন শেষে রাতভর ডিউটি, সকালেই এইচএসসি পরীক্ষা

বাবাকে হারানোর শোক এখনও কাটেনি। কিন্তু পরিবারের দায়িত্ব আর...

ছোটদের এনআইডি তথ্য সংগ্রহে এগোচ্ছে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও আধুনিক ও সহজ করতে...

নতুন রূপে ভিনিসিয়ুস

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর সমালোচনার মুখে...

তেহরানের বিলবোর্ডে কফিনে ট্রাম্পে!

ইরানের রাজধানী তেহরানে স্থাপিত একটি নতুন বিলবোর্ডকে কেন্দ্র করে...

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪...

সর্বশেষ